চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 03, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ।

সোমবার ৩ আগস্ট নিজ কার্যালয়ে বিফ্রিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শেখ হাসিনা অনেক অপরাধেই অপরাধী উল্লেখ করে সাংবাদিকদের কাছে শামা ওবায়েদ প্রশ্ন রাখেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার বক্তব্য থামাতে, কার কাছে আপত্তি জানাবো? ভারতের কাছে?

তিনি বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান- যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আমরা যেটা লক্ষ্য করছি, ভারত সরকারও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা আশা করে না কোনো পলাতক আসামি সেখানে বসে রাজনৈতিক বক্তব্য দেবে এবং ভারত সরকার তা সমর্থনও করে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার এই অনলাইন মিটিং বা অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, সেটি তাদেরই পরিষ্কার করতে হবে।’

বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-চীন সব দেশেরই বিনিয়োগ চায় বাংলাদেশ।

মুসলিম দেশগুলোর সঙ্গে অতীত থেকেই ভালো সম্পর্ক জানিয়ে তিনি আরও বলেন, সৌদি জোটের ভবিষ্যৎ কী হবে, তা এখনও নিশ্চিত নয়। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্পর্ক বাংলাদেশের মানুষের স্বার্থে হলেই আগাবো। নয়তো পুনর্বিবেচনা করা হবে।

Tags: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমভার্চুয়াল সভাশেখ হাসিনা
Previous Post

সব গুঞ্জনের অবসান ঘটালেন সালমান!

Next Post

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ট্রাফিক জ্যামে ভিড়, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT