চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 03, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সবার সহযোগিতা চাইলেন, ভিডিও বার্তায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জড়িত। ৩০ থেকে ৪০ বছর আগের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং বাজারে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানা ধরনের বর্জ্য যত্রতত্র ফেলে রাখার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পায়ে হেঁটে অথবা গণপরিবহনে চলাচল করেন। রাস্তাঘাটে ময়লা-আবর্জনা জমে থাকলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এবং দুর্গন্ধের কারণে পরিবেশও নষ্ট হয়। তাই ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে যথাযথ উপায়ে অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, কেউই নিজের বাসা বা ঘর নোংরা দেখতে চান না। তাহলে দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও একই মানসিকতা গড়ে তোলা উচিত। তিনি বলেন, ‘সবুজ, শস্য-শ্যামলা’ বাংলাদেশের সৌন্দর্য ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক পুকুর ও জলাশয়ে এবং সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলে রাখা আবর্জনা চোখে পড়েছে। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাত। তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করার পরও অনেক জায়গা আবার দ্রুত নোংরা হয়ে যায়, যা সচেতনতার অভাবেরই প্রমাণ।

সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই যদি আজ থেকেই নিজের ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, ‘দেশটা তো আমাদের সবার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব।’ একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Tags: আবর্জনাপ্রধানমন্ত্রী
Previous Post

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

Next Post

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

Next Post
জনসমাগমের মধ্যে উত্তেজিত মানুষজন, চুরির ঘটনায় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

বাংলাদেশের মানচিত্রসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT