রাজধানীকে দূষণমুক্ত করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নৌপথ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবসলয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সড়ক, নৌ ও রেলপথমন্ত্রী জানিয়েছেন, ঢাকার চারপাশের ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। ঢাকা মহানগরের দুই প্রশাসকসহ সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন।








