চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 03, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুদানে ড্রোন হামলার কারণে ছাদে বড় গর্ত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এই তথ্য জানিয়েছে।

রোববার (২ আগস্ট) উত্তর দারফুর অঙ্গরাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সংগঠনটির দাবি, স্থানীয় সময় দুপুর ১টার দিকে আদালতের কার্যক্রম চলাকালে ড্রোনটি আঘাত হানে। সেসময় স্থানীয় বিরোধ ও বিভিন্ন মামলার শুনানিতে অংশ নিতে বহু বেসামরিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

ইমার্জেন্সি লইয়ার্স জানায়, হামলায় আদালতের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বছর ধরে স্থানীয় ও গোত্রীয় বিরোধ নিষ্পত্তির জন্য আদালতটি ব্যবহৃত হয়ে আসছিল। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, আদালতের কার্যক্রম একটি গাছের নিচে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে স্থানীয় সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দুই কমান্ডার রয়েছেন বলে তিনি দাবি করেন।

হামলার শিকার গারা আল-জাওয়াইয়া গ্রামটি বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। এটি দারফুরের রাজধানী এল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কাবকাবিয়া শহরের কাছে অবস্থিত। গত বছরের অক্টোবরে দীর্ঘ সংঘর্ষের পর এল-ফাশের দখল করে নেয় আরএসএফ, যা দারফুরে সুদানি সেনাবাহিনীর শেষ বড় ঘাঁটি ছিল।

এর আগে জাতিসংঘের তদন্তকারীরা এল-ফাশেরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গণহত্যার সুস্পষ্ট লক্ষণ রয়েছে বলে উল্লেখ করেছিলেন। বিশ্লেষকদের মতে, এল-ফাশের দখলের পর দারফুরের অধিকাংশ এলাকায় আরএসএফ তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি) এবং সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এরপর থেকে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Tags: ড্রোন হামলাসুদান
Previous Post

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

Next Post

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Next Post
জ্বালানি তেলের দাম কমার গ্রাফের ছবি, বিশ্লেষণ ও অর্থনৈতিক প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

দুজন নারী বন্ধু একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT