চীনের দুটি পুলিশ শান্তিরক্ষা দল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সাত সদস্যের এই দুই দলে থাকা কর্মকর্তারা জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেইজিংয়ে দুই দলের সদস্যদের বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিশন এলাকায় পৌঁছানোর পর চীনা শান্তিরক্ষীরা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় পুলিশ ব্যবস্থার সক্ষমতা উন্নয়নে সহায়তা, মানবিক ত্রাণ কার্যক্রমে সহযোগিতা এবং জাতিসংঘের কর্মকর্তা ও স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করবেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সমর্থন দিয়ে আসছে এবং বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শান্তিরক্ষীরা জাতিসংঘের নির্ধারিত ম্যান্ডেট ও দায়িত্ব অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।
তথ্য ও ছবি- সিএমজি বাংলা









