চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথ থেকে হাছন রাজা, যন্ত্রসংগীতে অনন্য আয়োজন

যন্ত্রসংগীতে বাংলা গানের সৌন্দর্য, ছায়ানটে ব্যতিক্রমী সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 01, আগস্ট 2026
in বিনোদন
A A
তিনজন শিল্পী যন্ত্রসংগীত পরিবেশন করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের সুরকে যন্ত্রসংগীতের নতুন আবহে তুলে ধরতে ‘শ্রোতার আসর’-এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘যন্ত্রসংগীতে বাংলা গান’।

অনুষ্ঠানের শুরুতেই এসরাজে পরিবেশনা করেন মো. আশিকুল ইসলাম। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি কোন কাননের ফুল’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ এবং ‘নয়ন তোমারে পায় না দেখিতে’—এই তিনটি গান এসরাজের মায়াময় সুরে উপস্থাপন করেন।

এরপর বেহালায় মাহামুদুল হাসান পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের ‘আমার গানের মালা’, ‘আমায় নহে গো ভালোবাস শুধু’ এবং ‘ব্রজ-গোপী খেলে হরি’। বেহালার সুরে নজরুলসংগীতের প্রেম, আবেগ ও বৈচিত্র্য নতুন মাত্রা পায়।

পিয়ানোতে তানভীর আলম শাওজীব পরিবেশন করেন দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’, গোবিন্দ হালদারের কথায় সমর দাসের সুরে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং নজরুল ইসলাম বাবুর কথায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘সবকটি জানালা খুলে’।

প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ যন্ত্রসংগীত পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ লোকসংগীতের আবহ নিয়ে দোতারায় মঞ্চে আসেন অনুপম বিশ্বাস। তিনি পরিবেশন করেন হাছন রাজার ‘বাউলা কে বানাইলো রে’, জসীম উদ্দীনের ‘প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে’ এবং আবদুল লতিফের ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’। তাঁর পরিবেশনায় বাংলার লোকঐতিহ্য ও গ্রামীণ জীবনের আবহ জীবন্ত হয়ে ওঠে।

রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গান ও লোকসংগীত—বিভিন্ন ধারার বাংলা গান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শ্রোতাদের ভিন্ন এক সংগীতানুভূতির স্বাদ দেয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। পুরো আয়োজনে তবলায় সঙ্গত করেন গৌতম কুমার সরকার এবং মন্দিরায় ছিলেন প্রদীপ কুমার রায়।

Tags: ছায়ানটবাংলা গানলিড বিনোদন
Previous Post

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

Next Post

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

Next Post
বইয়ের লাইব্রেরিতে বইয়ের শেলফের বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই মহীয়সীর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই মহীয়সীর সংগ্রামের বীরগাথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT