চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়জন আপনজন’ ঘিরে তারকাখচিত সন্ধ্যা

প্রচ্ছদ উন্মোচনের বিরল আয়োজনের পর এবার প্রকাশনা উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 পূর্বাহ্ন 01, আগস্ট 2026
in বিনোদন
A A
সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বই হাতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস আগে বই নয়, শুধু প্রচ্ছদ উন্মোচনের বিরল আয়োজন দিয়েই আলোচনায় এসেছিল খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’। সে সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, ‘প্রচ্ছদ ছাড়া বই হয় না। প্রচ্ছদ ডাক দেয়, প্রচ্ছদ চিনিয়ে দেয়। প্রচ্ছদ বলে এসো। তারপরে না বই।’

প্রকাশনা জগতে ব্যতিক্রমী সেই আয়োজনের পর অবশেষে প্রকাশিত হলো বহুল আলোচিত বইটি। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘প্রিয়জন আপনজন’ বইটির প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে পরিণত হয় এটি এক মিলনমেলায়।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে আলোচকরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘প্রিয়জন আপনজন’ গ্রন্থে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের একশজন বিশিষ্ট মানুষকে নিয়ে নিজের স্মৃতি, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরেছেন ফরিদুর রেজা সাগর। এক অর্থে এটি একটি সময়ের মানুষদের স্মরণে নির্মিত স্মৃতিকথার সংকলন।

ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশ নেন লেখক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

বইটি নিয়ে কথা বলতে গিয়ে আফজাল হোসেন বলেন, “আমাদের দেশে দুঃখজনক হচ্ছে, মাত্র কিছু দিন আগের মানুষটিকেও আমরা চিনি না। আমার মনে হয় ‘প্রিয়জন আপনজন’ বইটা একশো জনকে নিয়ে লেখা হয়েছে, এই সংখ্যাটা হয়তো বাড়বে। কিন্তু এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা প্রজন্মের কাছে আরেকটা প্রজন্মের পরিচয় তুলে ধরা হয়েছে—কোন মানুষগুলো কোন ক্ষেত্রে আলাদা করে ছিলেন।”

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, “সব মিলিয়ে আমাদের প্রকাশনা জগতের জন্য সাগরের ‘প্রিয়জন আপনজন’ একটি অনন্য সাধারণ বই। সাগরের লেখনীর জন্যও এটি একটি অসামান্য বই হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, জুয়েল আইচ, দিলারা জামান, আবদুর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, আবুল হায়াত, ফেরদৌস হাসান, ওমর সানি, রেজানুর রহমান, আমীরুল ইসলাম, আফসানা মিমি, কনা রেজা, কেকা ফেরদৌসী, কোনাল, অণিমা রায়সহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শতাধিক গুণীজন।

তবে পুরো আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল প্রকাশনা উৎসবের শেষ পর্বে। বইটির মোড়ক উন্মোচনের পরই মঞ্চে আমন্ত্রণ জানানো হয় দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে। তিনি টানা প্রায় এক ঘণ্টা গান পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। তাঁর পরিবেশনায় উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছায় সম্মান জানানো হয় এই কিংবদন্তী শিল্পীকে।

Tags: অণিমা রায়আফজাল হোসেনআফসানা মিমিআবদুর রহমানআবুল হায়াতআমীরুল ইসলামওমর সানিকোনালজুয়েল আইচদিলারা জামাননাসির উদ্দিন ইউসুফপ্রিয়জন আপনজনফরিদুর রেজা সাগররেজানুর রহমানলিড বিনোদন
Previous Post

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

Next Post

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

Next Post
বৃষ্টির পূর্বাভাসের জন্য আকাশের কালো মেঘে ঢাকা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বিশ্ব উষ্ণতা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT