চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:15 অপরাহ্ন 31, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ব্যক্তির মৃতদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রতিষ্ঠানে দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে শুকুর আলী (২৫) নামের ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিমধল্যা এলাকায় রােড অপারেশনাল ইউনিট নামের নির্মাণাধীন একটি সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

এসময় ডাকাতদলের ৫ থেকে ৬জন সদস্য পিকআপ নিয়ে পালিয়ে গেছে বলে জানা যায়। ডাকাতদের প্রহারে আহত হয়েছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী খােকন শেখ।

নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতীর নারিন্দা এলাকার ইসমাইল হােসেনের ছেলে।

জানা গেছে, দুপুরে পিকআপ যােগ ৬ থেকে ৭ জনের ডাকাতদল ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জােরপূর্বক প্রতিষ্ঠানের ভেতর প্রবেশ করতে গেলে নিরাপত্তা প্রহরী খােকন শেখ বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে তারা নিরাপত্তা প্রহরীকে মারধর করে। তার আত্মচিৎকারে স্থানীয় লােকজন এগিয়ে এসে শুকুর আলীকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ৫ থেকে ৬ জন ডাকাত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ নিহতের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান।

পর নিরাপত্তা প্রহরী খােকন শেখকে স্থানীয় জামুর্কী উপজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে উপজলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুকুর আলী ওই প্রতিষ্ঠান চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। তার নামে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে। ঘটনাটি ডাকাতি কিনা জানত চাইল তিনি বলেন বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Tags: গণপিটুনিতে নিহতদিনে দুপুরে ডাকাতি
Previous Post

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

Next Post

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

Next Post
চেলসি ফুটবল ক্লাবের পতাকা স্টেডিয়ামে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বই হাতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিয়জন আপনজন’ ঘিরে তারকাখচিত সন্ধ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT