চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাস বোর্ড অফ পিসের সঙ্গে গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 31, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজা সীমান্তে বিস্ফোরণ ও ধোঁয়া উড়ছে, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আল জাজিরা।

হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজায় তাদের নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনা সম্বলিত চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি ও নিরাপত্তার পথে এ চুক্তিকে বোর্ড অফ পিসের “একটি যুগান্তকারী পদক্ষেপ” বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে ১৪ দিনের মধ্যে নিরস্ত্রীকরণের সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তুতের কথা বলা হয়েছে। তবে আন্তর্জাতিক যাচাইকারী সংস্থার অনুমোদন সাপেক্ষে এর মেয়াদ বাড়ানো যেতে পারে।

বৈঠকে হামাসের প্রতিনিধি দলের সদস্য গাজী হামাদ বলেন, এই আলোচনাগুলো ছিল কঠিন ও শ্রমসাধ্য। আমরা অর্জনযোগ্য সর্বোত্তম উপায়ে এ বিষয়টির সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছি।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাদের শর্ত পূরণে ব্যর্থ হলে হামাস চুক্তির কোনো অংশই বাস্তবায়ন করবে না। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠনে অগ্রগতির ওপর নিরস্ত্রীকরণ নির্ভর করছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তিকে ‘বোর্ড অব পিসের’ একটি সাফল্য হিসেবে তুলে ধরেছেন। গাজার শাসনব্যবস্থা তদারকির জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তিটি গাজায় নতুন ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য ‘বোর্ড অব পিসের’ সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে গাজাকে আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না করায় ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে।

‘বোর্ড অব পিসের’ এক কর্মকর্তা বলেন, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গাজা পরিচালনার জন্য গঠিত একটি জাতীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করবে।

তিনি বলেন, প্রথমে পুলিশের কাছে থাকা অস্ত্র হস্তান্তর করা হবে। এরপর ভারী অস্ত্রগুলো নিষ্ক্রিয় করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। তবে এ প্রক্রিয়া বাস্তবায়নে সময় লাগবে বলে জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তাদের পরিবর্তে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন, এই চুক্তির অধীনে গাজা শেষ পর্যন্ত এমন একটি নতুন ফিলিস্তিনি সরকারের অধীনে আসবে, যা জনগণের সেবা করবে।

গত সপ্তাহের শেষে হামাসের নেতারা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। এর আগে বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, আলোচনা ইতিবাচক এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মিশরের আল-কাহিরা নিউজের তথ্যমতে, যুদ্ধবিরতির রোডম্যাপের দ্বিতীয় পর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মিশর শিগগিরই কায়রোতে মিশর, যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের নিয়ে আরও একটি বৈঠকের আয়োজন করবে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দল আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং জাতীয় কমিটির কার্যক্রম শুরু করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, দলগুলো ও ইসরায়েলের মধ্যে চুক্তি হওয়ার খবর সঠিক নয়। বর্তমানে প্রচারিত শব্দচয়ন নিয়েও তাদের আপত্তি রয়েছে।

Previous Post

সংখ্যা রহস্য

Next Post

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

Next Post
ক্লাউড সিস্টেমের স্ক্রিনে অ্যানথ্রপিক লেখা, কীবোর্ড ও রোবোটিক হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

বাংলাদেশ ক্রিকেটার শান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT