চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 31, জুলাই 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপের ট্রফি স্টেডিয়ামের মাঠে স্থাপন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ বছর পর আফ্রিকায় গড়াতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে গড়াবে ২০২৭ আসর। টুর্নামেন্ট সামনে রেখে তিন দেশের ভেন্যু চুড়ান্ত করেছে আইসিসি।

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ভেন্যুর নাম জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। মোট ১২টি ভেন্যুতে গড়াবে এবারের আসর। যার মধ্যে সাউথ আফ্রিকার ৮টি ভেন্যু, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার একটি।

সাউথ আফ্রিকার ভেন্যুগুলো হল- ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জ’স পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।

জিম্বাবুয়ের ভেন্যুগুলো হল- হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়ে) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘২৪ বছর পর আফ্রিকায় এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। আমরা আত্মবিশ্বাসী যে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া একটি অবিস্মরণীয় ইভেন্ট উপহার দেবে, যা উষ্ণতা, আবেগ এবং সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করবে।’

আসন্ন আসরে মোট ৫৭টি ম্যাচ গড়াবে। তিন-স্তরের ফরম্যাটে হবে । ১২ থেকে ১৪ নম্বর স্থানে থাকা তিনটি দলকে একটি রাউন্ড-রবিন লিগ খেলতে হবে। এই পর্বের বিজয়ী দল পরবর্তী ধাপে যাবে। তারপর ১২ দল নিয়ে ৩০ ম্যাচের রাউন্ডপর্ব হবে। সেখানে দলগুলো ছয়টি করে দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড-রবিন লিগ খেলবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপের তৃতীয় স্থান হওয়া দেশ দুটির মধ্যে যারা এগিয়ে থাকবে, তারা সুপার সেভেন পর্বে উঠবে। সুপার সেভেন-এ ২১টি রাউন্ড-রবিন ম্যাচ খেলবে দেশগুলো এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। সুপার সেভেনে শীর্ষে থাকা দলটি চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে এবং দ্বিতীয় স্থানে থাকা দলটি সেমিফাইনালে তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৫জিম্বাবুয়েনামিবিয়ালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

Next Post

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post
ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সংখ্যা রহস্যের উপর বিশ্লেষণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যা রহস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT