চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগ বাজেটের ‘রামায়ণ’র ঝলক প্রকাশেই সমালোচনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 30, জুলাই 2026
in বিনোদন
A A
বিগ বাজেটের রামায়ণ শো থেকে রাজা, রানি ও দেবী চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৪টা ১৫ নাগাদ প্রকাশ পেল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর বহু প্রতীক্ষিত প্রচার-ঝলক। প্রথম বার পূর্ণাঙ্গ রূপে দেখা মিলল রণবীর কাপুর অভিনীত রাম, সাই পল্লবী অভিনীত সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশ অভিনীত রাবণকে।

অনুরাগীদের মতে, প্রথম ঝলকের তুলনায় প্রচার-ঝলকে গল্প, সংলাপ এবং আবেগের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তবে সকলেই যে প্রচার-ঝলকের প্রশংসা করেছেন, এমন নয়। নেটাগরিকের একাংশ ছবির ভিএফএক্স থেকে শুরু করে রণবীরের সংলাপ বলার ধরন সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠছে প্রচার-ঝলকে সানী দেওলের অনুপস্থিতি নিয়েও।

ঝলকের শুরুতেই দেখা যায়, রাবণ একটি বিশাল প্রাসাদের দরজায় এসে কড়া নাড়ছেন। প্রতিরোধের মুখে পড়ে শক্তি প্রয়োগ করে দরজা ভেঙে ফেলেন তিনি। এরপরেই তার ঘোষণা, শুরু হচ্ছে ‘রাবণরাজ’। রাবণের উত্থানে যখন দেবতা ও রাজারা আতঙ্কিত, তখনই অযোধ্যার রাজা দশরথের (অভিনয়ে অরুণ গোভিল) পুত্র হিসাবে বিষ্ণুর অবতার রামের আবির্ভাব ঘটে।

এরপর দেখা যায় রামের শৈশব ও যৌবনের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রজাদের রক্ষা করতে দেখা যায় তাকে। কৈকেয়ীর চরিত্রে দেখা মেলে লারা দত্তের। তাকে দেওয়া দশরথের প্রতিশ্রুতি রক্ষার জন্য রাম ১৪ বছরের বনবাসে যান। স্বামীর সঙ্গ নেন সীতাও। মহাকাব্যের পরিচিত নানা পর্বের ঝলক দেখা গেছে।

প্রথম ঝলকের তুলনায় এবারে অযোধ্যা এবং লঙ্কার রাজকীয়তা ফুটিয়ে তোলার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশাল সেট, চোখধাঁধানো প্রোডাকশন ডিজ়াইন এবং আবেগঘন মুহূর্তের মাধ্যমে গল্পকে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। আগের ঝলকে অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ভিএফএক্স-নির্ভর দৃশ্যের সমালোচনা হয়েছিল। এবারে তার ব্যবহার তুলনামূলক ভাবে সংযত রাখা হয়েছে বলেই মত নেটাগরিকদের একাংশের।

তবে প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের প্রচার-ঝলকে দেখা যায়নি সানী দেওল অভিনীত হনুমানের চরিত্রকে। অনেকের ধারণা,  দ্বিতীয় পর্বের জন্যই হয়তো হনুমানের চরিত্রটি গোপন রেখেছেন নির্মাতারা। তবে অভিনেতার অনুরাগীরা বেশ বিরক্তি প্রকাশ করেছেন।

দর্শকের একাংশ ভিএফএক্স, আবহ সঙ্গীতের প্রশংসায় পঞ্চমুখ। নজর কেড়েছে হাতির দৃশ্য, রঙের ব্যবহার। যদিও সকলের মত এক নয়। একাংশের মতে, প্রায় ৪,০০০ কোটি টাকার বলে প্রচারিত বাজেটের ছবি হিসাবে প্রচার-ঝলক তেমন প্রত্যাশা পূরণ করতে পারেনি। কারও মতে, কিছু দৃশ্যে এখনও ‘গ্রিন স্ক্রিন’-এর ব্যবহার স্পষ্ট, ফলে বাস্তবতার অনুভূতি পুরোপুরি তৈরি হয়নি।

রণবীর ও যশকে ঘিরেও আলোচনা চলছে। অনেকের মতে, রামের সংযত, শান্ত এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বকে নিখুঁত ভাবে তুলে ধরেছেন রণবীর। আবার অন্য একাংশের দাবি, তার সংলাপ বলার ধরন চরিত্রটির সঙ্গে একেবারেই মানানসই হয়নি। অন্য দিকে, যশের রাবণ দর্শকের নজর কেড়েছে। বহু দর্শকের মতে, রাবণের চরিত্রে তার উপস্থিতি এবং ব্যক্তিত্বই এই প্রচার-ঝলকের অন্যতম বড় আকর্ষণ।

ছবির সঙ্গীতে একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী এআর রহমান এবং হ্যান্স জিমার। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক সংস্থা। ইতিমধ্যেই ছবির দুই পর্বের সঙ্গীতস্বত্ব রেকর্ড ৭৫ কোটি টাকায় কিনেছে ‘টি-সিরিজ’।

গত ১৮ জুলাই নয়াদিল্লিতে ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে রুদ্ধদ্বারে প্রচার-ঝলক প্রদর্শন করা হলেও তার কিছু অংশ ফাঁস হয়ে যায়। এর পর ‘সান দিয়েগো কমিক-কন’-এ ছবির প্রচার-ঝলকের বিশেষ প্রদর্শনী হয়। তারপরে, গত ২৪ জুলাই দর্শকের জন্য ঝলক প্রকাশ পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ৩০ জুলাই ভোরে সেই ঝলক প্রকাশ্যে আসে। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।

Tags: ‘রামায়ণ পার্ট ১’নীতেশ তিওয়ারিরণবীর কাপুররবি দুবেসাই পল্লবীসানী দেওল
Previous Post

সবধরনের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেন রাহানে

Next Post

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

Next Post
সিডনিতে বাংলাদেশ নাইটের জন্য প্রস্তুত মঞ্চ ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

শহরের সীমিত জায়গায় পরিকল্পিত চাষাবাদ নিয়ে আলোচনা করছে কৃষক ও বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT