চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত অভিবাসন ফি কমাতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 30, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বক্তৃতা, অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউল উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, যারা অবৈধভাবে প্রতারণার কাজ করছেন তারা ভালো হয়ে যান, ডিবি ডিজিএফআই নজর রাখছে। না হলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। গলা কাটা অভিবাসন ফি কমাতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রটেকশন (ওইপি) প্ল্যাটফর্মের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মালয়শিয়া শ্রমিক পাঠানো নিয়ে সিন্ডিকেটের মনোপলি চলছে উল্লেখ করে তিনি বলেন, ৩ হাজার লাইসেন্সকৃত রিক্রুটিং এজেন্সিকে নিয়মের মধ্যে আনলে অনেকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।

তিনি আরও বলেন, দালাল সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে ও স্বচ্ছতা আনতে সরকার কাজ করছে। তবে মন্ত্রণালয়ের কাজ নিয়ে এখনও সন্তুষ্ট নই।

অভিবাসনের নামে প্রতারণা ও অনিয়মে জড়িত মধ্যস্বত্বভোগীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি অভিযোগ তার কাছে আসে। অধিকাংশ অভিযোগই বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিবার ও বিদেশগামী কর্মীদের কাছ থেকে আসে। অনেককে যে কাজের প্রতিশ্রুতি দিয়ে বিদেশে পাঠানো হয়, সেখানে গিয়ে তারা সেই কাজ পান না। কেউ নির্যাতনের শিকার হন, কেউ জিম্মি হয়ে মুক্তিপণ দিতে বাধ্য হন, আবার কেউ প্রতারণার শিকার হন।

নুরুল হক নুর বলেন, সম্প্রতি সার্বিয়ায় পাঠানোর কথা বলে ২০০ থেকে ৭০০ জনের একটি গ্রুপের কাছ থেকে জনপ্রতি ৬ থেকে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ইউরোপে পাঠানোর নামে ১০ থেকে ১৫ জনের বিভিন্ন গ্রুপের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগও এসেছে। এসব বিষয়ে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত মালয়েশিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। অথচ অনেক ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। ৩০ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই এ ধরনের ভুয়া প্রচারণাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

প্রতিমন্ত্রী বলেন, বিএমইটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা রয়েছে। তাই ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সরকার মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে স্বচ্ছ ও কম খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত হওয়ার আগেই কিছু অসাধু চক্র পাসপোর্ট জমা, মেডিকেল সিরিয়াল এবং টাকা নেওয়ার নামে প্রতারণা শুরু করেছে।

তিনি আরও বলেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স থাকলেও এতগুলোর প্রয়োজন আছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। অনেক এজেন্সি লাইসেন্সের শর্ত পূরণ করতে পারে না। আবার কেউ কেউ সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।

সিঙ্গাপুরে কর্মী পাঠানোর খরচের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন শ্রমিকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটি সিঙ্গাপুর সরকারের নির্ধারিত খরচ নয়; বরং কিছু সিন্ডিকেটের কারণে এ ব্যয় বেড়েছে। এসব সিন্ডিকেট গরিব মানুষের রক্ত চুষে শত শত কোটি টাকার মালিক হচ্ছে।

তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও সাধারণ প্রবাসীদের ঋণ দিতে গিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তিন লাখ টাকার ঋণ পেতে যদি দরিদ্র মানুষের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, অভিবাসন শুধু রেমিট্যান্স আয়ের বিষয় নয়; এটি দেশের মর্যাদা ও ভাবমূর্তির সাথেও জড়িত। তাই বৈধ, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রতারণা ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

Tags: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
Previous Post

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

Next Post

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

Next Post
শারমীন চাকরি পেয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

নির্বাচিত অতিথি ও বক্তারা হজ ও ওমরাহ মেলার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT