চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 30, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মিয়ানমার থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২৯ জুলাই) গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের পর মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কারণ আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন। তবে তিনি স্পষ্ট করে বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের কারণে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মেনে নেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমি তাদের আগেই সতর্ক করেছি। গতকালও পুলিশ মহাপরিদর্শককে বলেছি, আমি চাই না রোহিঙ্গারা সড়ক বা জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। এটি মালয়েশিয়া। তারা আমাদের সমস্যায় ফেলতে বা বিরক্ত করতে পারে না। করলে পুলিশ ব্যবস্থা নেবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি থাকলেও এতদিন তা বাস্তবায়ন সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতে রাজি ছিল না। অনেকে বলেন, তাদের ফেরত পাঠান। কিন্তু আমরা তাদের কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের গ্রহণ করত না। তাই বাধ্য হয়ে তাদের নির্ধারিত কিছু স্থানে রাখতে হয়েছে।

মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলা এবং সাধারণ মানুষের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করার আহ্বানও জানান দেশটির প্রধানমন্ত্রী।

Tags: আনোয়ার ইব্রাহিমমালয়েশিয়ার প্রধানমন্ত্রীমিয়ানমারের জান্তা সরকাররোহিঙ্গা
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

Next Post

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Next Post
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তৃতা, জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা একত্রিত হয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT