চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ববিতা, বাংলা চলচ্চিত্রের এক অবিনাশী তারা

রূপালি পর্দার উজ্জ্বল নক্ষত্রকে ঘিরে বিশেষ আয়োজন চ্যানেল আইয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 30, জুলাই 2026
in বিনোদন
A A
ববিতা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ববিতার জন্মদিন বৃহস্পতিবার (৩০ জুলাই)। ১৯৫৩ সালের এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন উপমহাদেশের খ্যাতিমান এই অভিনয়শিল্পী। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের অনন্য সমন্বয়ে তিনি মুগ্ধ করে চলেছেন প্রজন্মের পর প্রজন্মের দর্শককে।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই বরেণ্য অভিনেত্রী।

১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। শুরুতে তাঁর চলচ্চিত্র-নাম ছিল ‘সুবর্ণা’। পরে জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ববিতা’—যে নামেই তিনি পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্থায়ী আসন করে নেন।

ববিতার প্রকৃত নাম ফরিদা আক্তার পপি। নায়িকা হিসেবে তাঁর প্রথম চলচ্চিত্র ‘শেষ পর্যন্ত’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অশনি সংকেত’, ‘অনঙ্গ বউ’, ‘আলোর মিছিল’, ‘লাইলী মজনু’, ‘চ্যালেঞ্জ’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দহন’ এবং ‘দীপু নাম্বার টু’।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের বিরল কৃতিত্ব গড়েন তিনি। ২০১৬ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। পাশাপাশি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকও অর্জন করেছেন এই গুণী শিল্পী।

ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। ‘বরেণ্য ববিতা’ শিরোনামের বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
অনুষ্ঠানে নিজের বর্ণাঢ্য অভিনয়জীবন, চলচ্চিত্রের নানা স্মৃতি এবং ব্যক্তিগত জীবনের অজানা গল্প তুলে ধরেছেন তিনি। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক ও অনুষ্ঠানটির নির্মাতা-উপস্থাপক আবদুর রহমান।

জন্মদিনে কিংবদন্তি এই অভিনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।

Tags: চ্যানেল আইববিতালিড বিনোদনসিনেমা
Previous Post

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

Next Post

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

Next Post
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ইরাকে হামলার ছবি, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

প্রথম সারির সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদদের ছবি, জিয়া হত্যা মামলার প্রেক্ষাপটে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT