চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ মিলিয়ন ভিউ ছুঁল ধ্রুব গুহর যে গান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 30, জুলাই 2026
in বিনোদন
A A
ধ্রুব গুহর জনপ্রিয় গানের শিল্পী ধ্রুব গুহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সব কিছু পুরনো হয়ে গেলেও কিছু গান সময়কে অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ধ্রুব গুহর জনপ্রিয় গান ‘যে পাখি ঘর বোঝেনা’ সেই বিরল তালিকারই একটি। দীর্ঘ এক দশক ধরে শ্রোতাদের ভালোবাসা পাওয়ার পর এবার ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস গড়েছে গানটি।

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা কমেনি, বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে আপন করে নিয়েছেন। সেই ধারাবাহিক ভালোবাসার ফলেই অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে নাম লেখাল ‘যে পাখি ঘর বোঝেনা’। বাংলা গানের ডিজিটাল ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। হৃদয়ছোঁয়া কথা, মেলোডিয়াস সুর এবং ধ্রুব গুহর আবেগময় কণ্ঠ—এই তিনের মেলবন্ধনই গানটিকে সময়ের সীমানা পেরিয়ে আজও সমান জনপ্রিয় করে রেখেছে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ধ্রুব গুহর উপস্থিতিও ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা। গল্পনির্ভর নির্মাণশৈলী ও নান্দনিক চিত্রায়নের কারণে প্রকাশের পর থেকেই ভিডিওটি দর্শকদের প্রশংসা কুড়িয়ে আসছে।

এই অর্জন নিয়ে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। দেশের ও বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।’

বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি শুধু ধ্রুব গুহর সংগীতজীবনেরই একটি বড় মাইলফলক নয়, বরং সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতির জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য।

Tags: গানধ্রুব গুহ
Previous Post

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Next Post

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

Next Post
প্রধানমন্ত্রীর হাতে তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির নিয়োগপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

চ্যানেল আই অনলাইন: ফাইটার রতনের চিকিৎসার জন্য পরিবারের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইটার রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT