চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 30, জুলাই 2026
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
পুরান ঢাকায় বৃষ্টির সময় যানজটের দৃশ্য, আকাশে পাখির ঝাঁক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দিনের শুরু থেকেই গুমোট আবহাওয়ার মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিতে নগরবাসীর স্বাভাবিক চলাচলে কিছুটা প্রভাব পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এসময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।

সকাল থেকে চলমান বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীরগতির দেখা যায়। অফিসগামী ও কর্মজীবী মানুষকে ছাতা কিংবা রেইনকোট ব্যবহার করে গন্তব্যে যেতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: বজ্রসহ বৃষ্টিবৃষ্টি
Previous Post

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

Next Post

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

Next Post
বিশ্বের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিবিদ, ট্রাম্পের বিশেষ দূত।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জ্বালানি তেল পাম্পে হ্যান্ডেল ধরা একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT