চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন বাঙালি নারীর সৌন্দর্য

শামীমা খানম by শামীমা খানম
3:01 অপরাহ্ন 29, জুলাই 2026
in মতামত
A A
একজন বাঙালি নারী স্কুলে শিক্ষার্থীদের মাঝে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। কথিত আছে, ৩৬০ জন আউলিয়াকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রা.) সিলেটে আগমন করেন। পরবর্তীতে সিলেটেই তাঁকে সমাহিত করা হয়। আজও তাঁর মাজার প্রাঙ্গণ হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত। সেখানে রয়েছে ঝাঁক ঝাঁক জালালি কবুতর। এই সৌন্দর্যের লীলাভূমিরই অধিবাসী শিক্ষিকা বিউটি রানী পাল, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গত ২৩ জুলাই ছুটির পর স্কুল প্রাঙ্গণে বিউটি রানী পাল নীল রঙের শাড়ি পরে, কপালে টিপ দিয়ে হেঁটে হেঁটে, কিছুটা নাচের তালে নিজের ফেসবুক আইডি থেকে কয়েক সেকেন্ডের একটি জনপ্রিয় গানের ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে নেতিবাচক মন্তব্য শুরু হলে সর্বস্তরের মানুষ, বিশেষ করে নারী ও নারী শিক্ষকেরা তাঁর পক্ষে প্রতিবাদের ঝড় তোলেন। বিউটি রানী পালের ভিডিওতে ব্যবহৃত গানটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে। গানটি তিন দশকেরও বেশি আগে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং আজও সমানভাবে শ্রোতাপ্রিয়।

গানটি ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের একটি সিগনেচার গানে পরিণত হয়েছে। এর গীতিকার ও সুরকার আসরাফ বাবু এবং কণ্ঠ দিয়েছেন ব্যান্ডশিল্পী মেজবাহ রহমান।

গানের স্মৃতিতে একটু পেছনে যেতেই হয়। আশির দশকের শেষের দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আমার সেজো বোনের পুত্রসন্তানের জন্ম হয়। তখন নাম রাখার আলোচনা চলছিল। ‘শ্রাবণের মেঘগুলো…’ গানটি থেকে ‘শ্রাবণ’ নামটি বেছে নিয়ে শেষ পর্যন্ত তার নাম রাখা হয় ‘শাওন’।

আমাদের বাসার প্রথম তলায় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাই-বোন ও ভাগ্নেরা যে যার মতো গানের কলি গাইত। আমার কনিষ্ঠ ভাই গাইত— ‘জানালার পাশে চাপা মাধবী, বাগানবিলাসী হেনা দুলেছে।’

যাই হোক, একজন বাঙালি নারীর সৌন্দর্য তাঁর শাড়ি, টিপ এবং সর্বোপরি তাঁর সংস্কৃতিবোধে। গান মানুষের জীবনের স্পন্দন।

শিক্ষার প্রথম ধাপেই শিশুদের শেখানো হয়— বাংলাদেশ গানের দেশ, ধানের দেশ, নদীর দেশ। শিক্ষকের কাছ থেকে শিখতে শিখতেই শিশুরা একদিন বড় হয়ে ওঠে। সেই শিশুই একদিন শিক্ষক হয়। মাত্র তেরো মাস আগের কথা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহেরিন চৌধুরী প্রিয় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

কীর্তিমানের মৃত্যু নেই। শিক্ষকের অবদান অনস্বীকার্য। একজন মানুষ একদিনে শিক্ষক হয়ে ওঠেন না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, “A good teacher is a good student.” একজন ভালো শিক্ষক হতে হলে তাঁকে দীর্ঘ সময় ধরে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হয়।

বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননাও অর্জন করেছেন। কোনো কাল্পনিক প্রদীপের ছোঁয়ায় নয়, বরং দীর্ঘ সাধনা, অধ্যবসায় ও যোগ্যতার মাধ্যমে তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তিনি একজন আধুনিক রুচিসম্পন্ন, স্মার্ট নারী শিক্ষক।

২০০০ সালের কথা। আমি তখন কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতাম, আর আমার বোন রেনু আপা ও ভাই নাজিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একদিন ক্লাস্টার ট্রেনিংয়ে তাঁরা আমাকে অতিথি হিসেবে নিয়ে গেলেন ময়মনসিংহ ডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

দিনব্যাপী সেই প্রশিক্ষণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন ও খাবারের আয়োজন। এ.টি.ও. স্যার ছিলেন প্রশিক্ষক। রেনু আপার গানের পালা এলে প্রথমে ভাবলাম, তিনি কীভাবে গাইবেন! কিন্তু তিনি চমৎকারভাবে গাইলেন— ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে…’

পরে এ.টি.ও. স্যার আসর জমিয়ে তুললেন। তিনি প্রথমে গাইলেন আব্দুল আলীমের বিখ্যাত গান ‘হলুদিয়া পাখি…’, এরপর গাইলেন ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে…’। তাঁর সুমধুর কণ্ঠে গান শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ নাচ ও গান। সুতরাং বিউটি রানী পালকে কোনোভাবেই গান গাওয়ার কারণে হেয় প্রতিপন্ন করা যায় না।

গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, “সেখানে কোনো অশ্লীলতা নেই। শুধু গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না।”

Tags: গানবিউটি রানী পালবিদ্যালয়সিলেট
Previous Post

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

Next Post

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

Next Post
প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসবের জন্য নৃত্যশিল্পীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

বাংলাদেশে পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT