চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 29, জুলাই 2026
in - টপ লিড নিউজ, জনপদ, রাজনীতি, হবিগঞ্জ
A A
বিক্ষোভের সময় পুলিশি নিরাপত্তায় রিকশা ও পথচারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং পৌর বিএনপি ছাএদল যুবদল, স্বেচ্ছাসেবক দল পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বলেন, দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন।

আদেশে বলা বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দু’টিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যেহেতু হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন।

এতে আরও বলা হয়, আমি ড. জি. এম. সরফরাজ, জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং, কোন প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং পৌর এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যে কোন কর্মসম্পাদন ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করলাম। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

Tags: ১৪৪ ধারা জারিপাল্টাপাল্টি কর্মসূচিহবিগঞ্জ
Previous Post

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

Next Post

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

Next Post
বাংলাদেশের প্রধান সংবাদপত্রের পাতা, জিয়া হত্যা কমিশন প্রতিবেদন সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

তেল ও টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT