চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 29, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধান সংবাদপত্রের পাতা, জিয়া হত্যা কমিশন প্রতিবেদন সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৪৫ বছর পর প্রকাশ্যে এসেছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে হারিয়ে গেছে বলে ধারণা করা হলেও কমিশনের সভাপতির স্বাক্ষর করা মূল প্রতিবেদনের বিস্তারিত একটি অংশ প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থান চেষ্টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঘটনার এক সপ্তাহ পর, ৬ জুন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেন। কমিশন ২৫ জুন কাজ শুরু করে এবং সেপ্টেম্বরে প্রতিবেদন জমা দেয়। তবে সেটি কখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল হত্যাকাণ্ডটি কোনো ষড়যন্ত্রের ফল কি না, কারা জড়িত, তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা কী ছিল তা অনুসন্ধান করা। কিন্তু পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন সংশোধন করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কমিশনের কার্যপরিধি থেকে বাদ দেয়। এরপর কমিশনের অনুসন্ধান সীমাবদ্ধ থাকে নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বে অবহেলা এবং ঘটনার পর প্রশাসনিক ভূমিকা মূল্যায়নের মধ্যে।

ছবি: সংগৃহীত।

তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, রাষ্ট্রপতির নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার চরম ব্যর্থতার কারণেই হত্যাকাণ্ডটি সম্ভব হয়েছিল। কমিশনের ভাষায়, হামলাকারীদের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি। জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের অভিযান ছিল যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম’।

কমিশন জানায়, সার্কিট হাউসে বিপুলসংখ্যক পুলিশ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য, লাইট মেশিনগান ও সাবমেশিনগানসহ পর্যাপ্ত অস্ত্র থাকা সত্ত্বেও হামলাকারীরা প্রায় বাধাহীনভাবে ভবনে ঢুকে রাষ্ট্রপতিকে হত্যা করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিঁড়ির মতো কৌশলগত স্থানে কয়েকজন প্রহরী থাকলেও হামলাকারীদের দোতলায় ওঠা ঠেকানো সম্ভব হতো।

কমিশনের মতে, গোয়েন্দা সংস্থাগুলোও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। ডিজিএফআই ও এনএসআই জানিয়েছিল, মেজর জেনারেল মুহাম্মদ আবুল মঞ্জুরের বিদ্রোহী মনোভাব সম্পর্কে রাষ্ট্রপতিকে আগেই সতর্ক করা হয়েছিল। তবে কমিশনের পর্যবেক্ষণ, হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে কোনো গোয়েন্দা সংস্থা আগাম তথ্য সংগ্রহ করতে পারেনি।

ছবি: সংগৃহীত।

প্রতিবেদনে রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল এওয়াইএম মাহফুজুর রহমান এবং এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। কমিশনের মতে, হামলার সময় ও পরে তাদের আচরণ দায়িত্বশীল ছিল না। মাহফুজুর রহমান কীভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেলেন, তার কক্ষের গুলির চিহ্ন কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কি না এবং রাষ্ট্রপতির কক্ষের বাইরে প্রহরা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

ক্যাপ্টেন মাজহারুল হকের ক্ষেত্রেও কমিশন বলেছে, রাষ্ট্রপতির কক্ষের সঙ্গে সংযোগ দরজা থাকা সত্ত্বেও তিনি সেটি ব্যবহার করে রাষ্ট্রপতিকে উদ্ধারের চেষ্টা করেননি। এমনকি ওই দরজা থাকার বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করায় কমিশন বিস্ময় প্রকাশ করে।

তদন্তে আরও উঠে আসে, হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির মরদেহ দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। পরে বিদ্রোহী সেনারা মরদেহ সরিয়ে রাঙ্গুনিয়ার একটি গণকবরে দাফন করে। কমিশনের মতে, মরদেহ সুরক্ষায় কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং স্থানীয় প্রশাসনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অবস্থায় ছিল না। তাই এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কমিশন কোনো দায় খুঁজে পায়নি।

ময়নাতদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কমিশন জানায়, জিয়াউর রহমানের শরীরে পৃথক ২০টি গুলির ক্ষত ছিল। মুখ, ঘাড়, বুক, পেট, হাত ও পায়ে একাধিক গুলি লাগে। খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোর পৌনে ৪টার দিকে হামলাকারীরা দুটি রকেট ও কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে সার্কিট হাউসে প্রবেশ করে। পরে রাষ্ট্রপতি কক্ষ থেকে বেরিয়ে ‘তোমরা কী চাও?’ বলার সঙ্গে সঙ্গে তাকে কাছ থেকে স্টেনগান দিয়ে গুলি করা হয়।

ছবি: সংগৃহীত।

কমিশন মনে করে, মেজর জেনারেল মঞ্জুরই বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কের অবনতি, বদলির আদেশ এবং রাজনৈতিক ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তার মৃত্যুর তদন্ত কমিশনের কার্যপরিধির বাইরে থাকায় সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতিকে হত্যার পর চট্টগ্রাম থেকে ‘আর্মি রেভল্যুশনারি কাউন্সিল’ নামে বিদ্রোহী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু বিদ্রোহীদের পরিকল্পনা ছিল অপরিকল্পিত ও দুর্বল। মাত্র দুই দিনের মধ্যে আন্দোলন ভেঙে পড়ে এবং ১ জুন মেজর জেনারেল মঞ্জুর আত্মসমর্পণ করেন। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে অল্প সময়ের মধ্যেই তিনি নিহত হন।

ছবি: সংগৃহীত।

উপসংহারে কমিশন বলেছে, রাষ্ট্রপতি হত্যাকাণ্ড ছিল গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বিভিন্ন স্তরের ব্যর্থতার সম্মিলিত ফল। কমিশনের ভাষায়, দুর্গসদৃশ সার্কিট হাউস, পর্যাপ্ত অস্ত্র এবং প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও রাষ্ট্রপতিকে রক্ষা করার মতো কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। ফলে ১৯৮১ সালের ৩০ মে ভোরে সংঘটিত এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয়ে পরিণত হয়।

Tags: জিয়াউর রহমান হত্যা
Previous Post

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

Next Post

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

Next Post
তেল ও টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জাবের পতাকা পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT