চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 29, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্ক ও ইরাকের নেতারা জ্বালানি সহযোগিতার চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদার করতে নতুন একটি ঐতিহাসিক চুক্তি করেছে তুরস্ক ও ইরাক। চুক্তির আওতায় ইরাকের কির্কুক তেল উৎপাদন ক্ষেত্রে অংশীদার হয়েছে তুরস্কের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান তুর্কি পেট্রোলিয়াম।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) আঙ্কারায় ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, কির্কুকের তেলক্ষেত্রে তুর্কি পেট্রোলিয়ামকে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দুই দেশের জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।

সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, বৈঠকে ইরান, সিরিয়া ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি ইরাকের প্রয়োজনীয় প্রতিরক্ষা শিল্পের সরঞ্জাম সরবরাহে তুরস্ক প্রস্তুত রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, অঞ্চলকে যুদ্ধ, সন্ত্রাস ও সংঘাতের কেন্দ্র হিসেবে নয়, বরং উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে গড়ে তুলতে কাজ করছে আঙ্কারা। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরাকের শান্তি ও স্থিতিশীলতাকে তুরস্ক নিজের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।

এরদোয়ান আরও বলেন, ইরাকের মধ্য দিয়ে পারস্য উপসাগরকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নেওয়া ‘ডেভেলপমেন্ট রোড প্রজেক্ট’ বর্তমান আঞ্চলিক বাস্তবতায় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সন্ত্রাসমুক্ত তুরস্ক এবং সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়ে তুলতে ইরাকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ অব্যাহত থাকবে।

Tags: ইরাকজ্বালানিতুরস্ক
Previous Post

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

Next Post

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

Next Post
নির্বাচিত যুবকদের বসে আলোচনা করছে, সংবাদ সম্মেলনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT