চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

অ্যাডফায় ‘ছুরত’ ও ‘আনটাং’-এর বিশেষ প্রদর্শনী, থাকছে প্রপস প্রদর্শনী ও শিল্পীদের সঙ্গে আড্ডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 29, জুলাই 2026
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা রাব্বানীর ছবি, পটভূমিতে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ও ‘আনটাং’ নিয়ে এবার ব্যতিক্রমী এক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)।

শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, দর্শকদের জন্য থাকছে সিনেমা দুটিতে ব্যবহৃত বিভিন্ন প্রপসের বিশেষ প্রদর্শনী, গানের লাইভ পরিবেশনা এবং নির্মাতা-অভিনয়শিল্পীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর নিকেতনে অনুষ্ঠিত হবে এই বিশেষ প্রদর্শনী।

আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্র প্রদর্শনের পর দর্শকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন নির্মাতা গোলাম রাব্বানী এবং অভিনয়শিল্পী নওশাবা আহমেদ, প্রসূন আজাদ ও মিজানুর রহমান।

এতে দর্শকরা চলচ্চিত্র নির্মাণের নেপথ্য গল্প, ভাবনা ও অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

গোলাম রাব্বানী পরিচালিত ‘আনটাং’ নির্মিত হয়েছে মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্পকে কেন্দ্র করে। ২০২৪ সালের শুরুতে নির্মিত এই চলচ্চিত্রটি সমসাময়িক সামাজিক বাস্তবতাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে। অন্যদিকে, ২০২৩ সালে নির্মিত ‘ছুরত’ মানুষের বহুরূপী সত্তা ও পরিচয়ের নানা স্তরকে অনুসন্ধান করেছে।

চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহাসহ আরও অনেকে।

দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে ‘ছুরত’ ও ‘আনটাং’। ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র দুটি অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে।

আন্তর্জাতিক অঙ্গনেও সফল নির্মাতা গোলাম রাব্বানী। তাঁর পরিচালিত ‘নিশি’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইএমএ) অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া ‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে তাঁর আরেক চলচ্চিত্র ‘সাঁতার’। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টিচ লাইফ’।

Tags: আনটাংলিড বিনোদনসিনেমা
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

Next Post

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

Next Post
মৌমাছি বনাম ChatGPT: প্রযুক্তি ও প্রকৃতি বিতর্কের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

হিউম্যানয়েড রোবটের সারি, প্রযুক্তির অগ্রগতি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT