চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 28, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শপিংমল ও ভবন, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি।

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর কুমামোটোর এইওন মলে একটি বিস্ফোরণ ঘটেছে এবং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ায় ভেতরে অনেকেই আটকা পড়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৪ টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের অভ্যন্তরে আঘাত হানে। এ ঘটনায় দেড় লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল যা এক ঘণ্টার মধ্যেই তুলে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ১০ কিলোমিটার (ছয় মাইল) অগভীর হওয়ায় আবহাওয়া সংস্থা শক্তিশালী আফটারশকের বিষয়ে সতর্ক করেছে। জাতীয় সম্প্রচারকারী এনএইচকে-র প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাস্তা ও সেতুতে ফাটল ধরেছে এবং বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, “আমরা এখনও হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি। তবে ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।”

কুমামোটোর এইওন শপিং সেন্টারের ফুটেজে দেখা গেছে, ভবনটি থেকে ধোঁয়া উঠছে এবং লোকজন গাড়ি পার্কিংয়ের দিকে ছুটছে। মলটির বাইরের দিকের বড় অংশ উড়ে গেছে, যার ফলে ভেতরের স্টিলের বিমগুলো উন্মুক্ত হয়ে পড়েছে।

এইওন মল একটি জনপ্রিয় দেশব্যাপী চেইন শপিং মল, জাপানজুড়ে যার প্রায় ১৬০টি কেন্দ্র রয়েছে। এখানে ডিপার্টমেন্ট স্টোর, বুটিক, ফার্মেসি এবং ফুড কোর্ট রয়েছে।

এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে অনেক মানুষ আহত হয়েছেন, এর মধ্যে একটি বৃদ্ধাশ্রমের প্রায় ১০ জন এবং অন্তত ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূমিকম্পের কারণে জাপানে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মুখ্য ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা বলেছেন, জাপানের আত্মরক্ষা বাহিনী, দমকল বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীসহ জরুরি সেবাকর্মীদের মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিউজজেপি-কে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা নিরাপত্তা সমস্যা হয়নি এবং এটি সচল রয়েছে। একইসাথে আইএইএ পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে বছরে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প হয়। গত এক দশক আগে কুমামোটোতে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছিল। এরমধ্যে ২০১৬ সালের এপ্রিলেও ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ওই ভুমিকম্পে মোট ২৭৮ জন নিহত হয়েছিলেন বলে এনএইচকে জানিয়েছিল।

Tags: জাপানভূমিকম্প
Previous Post

হামে আরও ৩ জনের মৃত্যু

Next Post

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

Next Post
অস্ত্রোপচারের পর রামচরণের দৃঢ় ও ক্ষতবিক্ষত মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দৃশ্য, সবুজ গাছপালা ও আকাশের সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT