চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের বয়স্কতম পেশাদার ফুটবলারের গোলটি এখন জাপানের কাজুয়োশির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 28, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
জাপানের কাজুয়োশিরের গোলের সময় একজন ফুটবল খেলোয়াড় waving করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বয়স্ক সক্রিয় পেশাদার ফুটবলার হিসেবে গোল করলেন জাপানের কাজুয়োশি মিউরা। এ ফরোয়ার্ডের বয়স ৫৯ বছর। প্রায় চার বছর পর গোল করলেন।

ইয়োকোহামা এফসি থেকে জাপানের তৃতীয় স্তরের দল ফুকুশিমা ইউনাইটেডে ধারে খেলতে এসেছেন মিউরা। এম্পেরস কাপে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে তার দলের পঞ্চম গোলটি করেন। ২০২২ সালের নভেম্বরে সুজুকা পিজির হয়ে ওসাকার বিপক্ষে গোল করার পর এটি মিউরার প্রথম গোল।

প্রথম একাদশে খেলা ও অধিনায়কত্ব করা মিউরা ম্যাচ শেষে বলেছেন, ‘কোচসহ সকলের প্রত্যাশা পূরণ করতে চেয়েছিলাম। আমরা ইতিমধ্যেই বেশ খানিকটা এগিয়ে থাকার পরও, যখন গোলটা করলাম, খেলোয়াড়-কর্মকর্তা এবং সমর্থকদের সেই একটি গোল একসঙ্গে এত আনন্দের সাথে উদযাপন করতে দেখে আমার অবিশ্বাস্যরকম ভালো লেগেছে। ওই ভারী আর্মব্যান্ডটি পরে মাঠে নামা ছিল এক বিরাট সম্মান এবং গর্বের বিষয়।’

জাপানে ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা সম্প্রতি ফুকুশিমা ইউনাইটেডের সাথে লোনের চুক্তি জুন ২০২৭ পর্যন্ত বাড়িয়েছেন। পেশাদার ফুটবলার হিসেবে ৪২তম মৌসুম খেলছেন মিউরা। আগামী বছর ২৬শে ফেব্রুয়ারি ৬০ বছর পূর্ণ করবেন। ১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে অভিষেকের মধ্য দিয়ে পেশাদার ফুটবলে পা রাখেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলার। ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার আগে জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করেছেন।

Tags: জাপানলিড স্পোর্টস
Previous Post

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

Next Post

আধুনিক চিকিৎসায় এগিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল

Next Post
বাংলাদেশ শিশু হাসপাতাল, আধুনিক চিকিৎসা সুবিধা, শিশু রোগীদের চিকিৎসা. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক চিকিৎসায় এগিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল

প্রান্তিক কৃষকরা ধান চাষে ব্যস্ত, চাঁদপুরের হাইমচরে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT