চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 27, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় মার্টিনেজের ছবি, পুরস্কার পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার প্রতি যে সমালোচনার ঝড় উঠেছে, তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকার জোর দাবি, স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে মুখ ফিরিয়ে থাকার ভাইরাল ছবিগুলো বিজয়ীদের অবমাননা করার জন্য ছিল না। বরং তারা মাঠে আসা আর্জেন্টাইন সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন।

মার্টিনেজ বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ‘যে ছবিতে আমাদের ক্যামেরার দিকে পিঠ দিয়ে দেখা যাচ্ছে, তা কেবল এই কারণেই যে আমরা আমাদের সমর্থকদের সাথে গান গাইছিলাম। এটি ছিল আর্জেন্টিনার সমর্থকদের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ। আমরা তাদের ফেলে চলে আসতে পারিনি। ফাইনালের পর আমরা স্পেনের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সাথে কুশল বিনিময় করেছি।’

তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার ‘অহংকারী’ হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ম্যাচ শেষের বেশকিছু তর্কাতর্কির কারণে আর্জেন্টিনার খেলোয়াড়ি আচরণ নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়। মাঠের মধ্যেই গ্যাভি এবং এরিক গার্সিয়ার সাথে ধাক্কাধাক্কিতে জড়ান লিয়েন্দ্রো পারেদেস। অন্যদিকে সহকারী কোচ রবার্তো আয়ালাও জয়ীদের দানি ওলমোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যা পরে বিতর্ক আরও উসকে দেয়। তবে আর্জেন্টিনার উপর আসা এসব সমালোচনার জবাবে অধিকাংশই ভিত্তিহীন দাবি করেছেন মার্টিনেজ।

মার্টিনেজ যোগ করেন, ‘আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। এটি আমাকে কিছুটা রাগান্বিতও করছে, কারণ এই ধরণের ঘৃণা ছড়ানোর মতো কোন ভিত্তিই তাদের কাছে নেই। তারা আমাদের অহংকারী বলে, কিন্তু এটি হয়তো আমাদের চেয়ে তাদের মানসিকতার পরিচয়ই বেশি বহন করে যারা এসব কথা বলে। আমরা আমাদের প্রতিপক্ষকে সবসময় সম্মান জানিয়ে এসেছি।’

ফাইনালের পর আর্জেন্টিনার দিকে সমালোচনার আঙুল উঠলেও নিজের খেলোয়াড়দের আচরণের পক্ষে কথা বলেছিলেন কোচ স্কালোনিও। তিনি জোর দিয়ে বলেন, হারের পরও তারা সঠিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ম্যাচে ফেররান তরেসের গোলে ১-০ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা।

Tags: আর্জেন্টিনাবিশ্বকাপ ফুটবল ২০২৬মার্টিনেজলিড স্পোর্টসস্কালোনিস্পেন
Previous Post

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

Next Post

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

Next Post
বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT