চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 27, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল মাঠে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে ফুটবলের কর্তাসংস্থা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা। এসব নিয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি, বলেছেন সমালোচকরা তার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চিঠিতে ৫৬ বর্ষী ইনফান্তিনো লিখেছেন, ‘আপনারা ঘৃণা ও সমালোচনায় এতটা মগ্ন ছিলেন, বিশ্বকাপের আনন্দ, ঐক্য, নিরাপত্তা এবং অন্যান্য সবকিছু আপনাদের চোখ এড়িয়ে গেছে।’

‘যারা কলম-কাগজ কিংবা পর্দার আড়ালে বসে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে বলতে চাই- আপনারা যখন আড়ালে বসে আছেন, তখন আমরা ফিফার পক্ষ থেকে একেবারে সম্মুখসারিতে থেকে সবকিছুর আয়োজন ও কঠোর পরিশ্রম করছি এবং বিশ্বের সেরা আয়োজনটি উপহার দিচ্ছি। আমরা কোন সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। বরং শতভাগ নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি কেবল আনন্দ ও উচ্ছ্বাসই দেখেছি!’

বিশেষ কোন অভিযোগের প্রতি আলোকপাত না করে ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বের কয়েকটি বড় লিগে, সম্ভাব্য ভুলবশত লাল বা হলুদ কার্ড দেখানো অথবা নির্দিষ্ট পরিস্থিতিতে খেলোয়াড়দের নিষিদ্ধ না করার সিদ্ধান্ত একটি নিত্য নৈমিত্তিক এবং বহুল স্বীকৃত ঘটনা। মজার বিষয় হল, যেসব দেশ এসব চর্চা চালাচ্ছে, তারাই আবার এর সমালোচনা করছে।’

এরপর কয়েকটি বিষয়ের প্রতি আলোকপাত করে ফিফা সভাপতি বলেছেন, ‘আপনারা ভিসা না পাওয়া অল্প কয়েকজন মানুষের কথা উল্লেখ করেছেন। কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে ভিসা পাওয়া লক্ষ লক্ষ মানুষের কথা এড়িয়ে গেছেন। কারণ ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে, আর এই গ্রীষ্মে তার এক চমৎকার নিদর্শন দেখা গেছে।’

বহুল আলোচিত ইরান ফুটবল দলের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘কোন ঝামেলা বা সংঘাত ছাড়াই ইরান দল যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তারা প্রবেশের জন্য ভিসা পেয়েছিল কারণ ফুটবল মানেই শান্তি; এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।’

Tags: ইউএসএইনফান্তিনোইরানকানাডাফিফামেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

Next Post

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

Next Post
স্পাইডার-ম্যান ও মাইলা নিউ ইয়র্কের আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন 'স্পাইডার-ম্যান'!

জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্টের দৃশ্য, লিসবনে অনুষ্ঠিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT