চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আস্তাগফিরুল্লাহ: একটি শব্দ, হাজার বছরের ইতিহাস

ফারজিয়া হোসেন by ফারজিয়া হোসেন
4:22 অপরাহ্ন 27, জুলাই 2026
in ধর্ম ও জীবন
A A
আস্তাগফিরুল্লাহ লেখা সূর্যাস্তের পটভূমিতে, শান্তির বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

মানুষ ভুল করে। ভুলের পর অনুশোচনা হয়, আর সেই অনুশোচনা থেকেই জন্ম নেয় ক্ষমা চাওয়ার আকাঙ্ক্ষা। ইসলামে সেই ক্ষমা প্রার্থনার সবচেয়ে পরিচিত উচ্চারণ “আস্তাগফিরুল্লাহ”। মাত্র একটি শব্দ, অথচ এর ইতিহাস বিস্তৃত মানব সভ্যতার সূচনালগ্ন পর্যন্ত।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, পৃথিবীতে প্রথম মানুষ হযরত আদম (আ.)। আল্লাহর নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তিনি নিজের ভুল উপলব্ধি করেন। অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কুরআনে সেই তওবার কথা উল্লেখ রয়েছে, আর সেখান থেকেই মানবজাতি শিখে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।

এরপর যুগে যুগে প্রতিটি নবী তার জাতিকে আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। হযরত নূহ (আ.) তার সম্প্রদায়কে বলেছিলেন, “তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল।” কুরআনে আরও উল্লেখ রয়েছে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রহমত, বরকত, রিজিক ও শান্তির সুসংবাদ দিয়েছেন।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সহিহ হাদিসে এসেছে, তিনি দিনে সত্তুরেরও বেশি, অন্য বর্ণনায় একশোবার পর্যন্ত ইস্তিগফার করতেন। এর মাধ্যমে তিনি উম্মতকে শিখিয়েছেন ইস্তিগফার কেবল গুনাহের জন্য নয়, এটি আল্লাহর প্রতি বিনয়, কৃতজ্ঞতা এবং আত্মশুদ্ধিরও প্রকাশ।

ইসলামের ইতিহাসে সাহাবি, তাবেয়ী এবং পরবর্তী যুগের মনীষীরাও ইস্তিগফারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছিলেন। দুঃসময়, সংকট কিংবা সুখের মুহূর্ত প্রতিটি অবস্থায় তারা আল্লাহর দিকে ফিরে যেতেন এই একটি বাক্যের মাধ্যমে।

“আস্তাগফিরুল্লাহ” শব্দটি আরবি “গাফারা” ধাতু থেকে এসেছে, যার অর্থ ঢেকে দেওয়া বা ক্ষমা করা। অর্থাৎ, একজন বান্দা যখন “আস্তাগফিরুল্লাহ” বলেন, তখন তিনি শুধু নিজের ভুলের ক্ষমাই চান না; বরং আল্লাহর রহমত, সুরক্ষা এবং নতুনভাবে জীবন শুরু করার সুযোগও প্রার্থনা করেন।

আজকের ব্যস্ত জীবনে এই ছোট্ট যিকির আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে যাওয়াই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। কারণ ইসলামের শিক্ষা হলো, আন্তরিক তওবার মাধ্যমে বান্দা যতবার ফিরে আসবে, আল্লাহর রহমতের দরজাও ততবার তার জন্য উন্মুক্ত থাকবে।

হয়তো এ কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের ঠোঁটে একই শব্দ প্রতিধ্বনিত হয়েছে “আস্তাগফিরুল্লাহ”। একটি শব্দ, যা অনুশোচনা শেখায়, একটি দোয়া, যা আশা জাগায়, আর একটি ইতিহাস, যা মানুষকে বারবার আল্লাহর কাছেই ফিরিয়ে নিয়ে যায়।

Tags: হাজার বছরের ইতিহাস
Previous Post

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

Next Post

বিশ্বকাপ ডামাডোলের মাঝে কেমন হল ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচা

Next Post
বিশ্বকাপ ডামাডোলের মাঝে ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ডামাডোলের মাঝে কেমন হল ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচা

বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফোয়ারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT