চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

এস কে রাসেল by এস কে রাসেল
12:47 অপরাহ্ন 27, জুলাই 2026
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ভৈরবে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরব বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কালিকাপ্রসাদ ইউনিয়নে অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বাজারটির নাম নিজেদের গ্রামের নামে করার দাবি নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে সালিশি বৈঠকের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর বাজার’ রাখা হয়। তবে সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম শুধু ‘আকবরনগর’ করার দাবি জানান। অন্যদিকে মিরারচর গ্রামের বাসিন্দারা ‘মিরারচর-আকবরনগর’ নামে বাজারের নামকরণের দাবি করেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

নিহত মাসুদ মিয়া

এরই জেরে সোমবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে মিরারচর গ্রামের মাসুদ মিয়াসহ উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন।

পরে গুরুতর আহত মাসুদ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুই গ্রামের সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন, এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসূফ জানান, আকবরনগর এলাকায় রেললাইনের ওপরে দুই গ্রামবাসীর সংঘর্ষের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি স্টেশনে ১ ঘণ্টা ধরে আটকা পড়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব একযোগে কাজ করছে।

Previous Post

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Next Post

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

Next Post
জাতীয় সংসদের সভা কক্ষে প্রযুক্তিগত উন্নয়নের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

চালকবিহীন অটো রিকশা স্ট্যান্ড, জনভোগান্তি বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT