চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 26, জুলাই 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্নপ্রান্তের ১৭টি দেশের প্রতিযোগী এবং নয়টি দেশের টেকটিক্যাল অফিসিয়াল ও অতিথিসহ ২৬টি দেশের অংশগ্রহণে বাংলাদেশে ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ ও যৌথ অনুশীলন প্রোগাম। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথমবার আয়োজিত হতে যাওয়া আসরের যাবতীয় তথ্য তুলে ধরেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

​সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড আর্চারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত। আমাদের যৌথ ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আর্চারী এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। কর্মকর্তারাও আমাদের স্টেকহোল্ডার, যারা বিভিন্ন দেশ থেকে আসছেন। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি ও ১৭টি দেশের আর্চার ও অফিসিয়ালরা এতে অংশ নিচ্ছেন।’

‘ওয়ার্ল্ড আর্চারী এশিয়া, ওয়ার্ল্ড আর্চারী, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আর্চারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে আমি ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া এবং ইউনিক এশিয়া’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কেউ শীর্ষে আর কেউ নিচে থাকবে এমন অবস্থা দূর করে সবাইকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্তরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। গত নভেম্বর মাসে বাংলাদেশ আমাদের মাঠেই কোরিয়াকে দুবার হারিয়েছে। এ বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারী এশিয়া প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ প্রবর্তন করা হলো।’

​ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, ‘টঙ্গীর আর্চারী ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে বিভিন্ন দেশের আর্চার ও কোচদের যৌথ প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তীতে আন্তর্জাতিক আর্চারী নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬টি দেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে আর্চার, কোচ, কর্মকর্তা, অতিথি এবং টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বাংলাদেশের আর্চারী এবং যুব আর্চারীকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন এবং বাংলাদেশ দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক।

​অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে আফগানিস্তান, ভুটান, রিপাবলিক অব চায়না, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৭টি দেশ।

এছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথি মিলে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম আয়োজনে আর্থিক সহায়তা করছে ওয়ার্ল্ড আর্চারী এশিয়া। আর ​পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।

Tags: আর্চারীইরাককোরিয়াতানভীরবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

Next Post

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

Next Post
অ্যাপের স্ক্রিনশট ও হাস্যোজ্জ্বল নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

চ্যানেল আই অনলাইন এর শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT