চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 25, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
জার্গেন ক্লপের মুখে হাসি, প্রেস কনফারেন্সে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির কোচ দায়িত্ব নিয়েছেন ইয়ূর্গেন ক্লপ। একটা ব্যার্থ বিশ্বকাপ শেষে পদত্যাগ নেন পূর্বের কোচ জুলিয়ান নাগেলসম্যান। পরবর্তীতে জার্মান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ডিএফবি ক্লপকে তার পরিবর্তে নিয়োগ দেয়। তবে দায়িত্ব নিয়েই কড়াভাবে বললেন, তার পরিবারকে নিয়ে কিছু বললে দায়িত্ব ছেড়ে দিবেন তিনি।

শুক্রবার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন ক্লপ। বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে  জার্মানির হারের পর নাগেলসম্যান পদত্যাগ করেন। তখন থেকেই ফেডারেশনের পছন্দের প্রার্থী হিসেবে ক্লপের নাম উঠে আসে।

তবে বিশ্বকাপ কিংবা ইউরোতে খারাপ ফলাফল করলে জার্মানির কোচ কিংবা খেলোয়াড়দের নিয়ে বেশ সমালোচনা করেন ভক্তরা। এমনকি সেটা কোচ খেলোয়াড়দের পরিবারদের পর্যন্ত পৌছে যায়। সেই প্রেক্ষিতে সতর্ক করেছে ক্লপ।

নিয়োগের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘যদি আপনারা খারাপ আচরণ করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তাহলে আমি পদ ছেড়ে চলে যাব, আমি সাথে সাথে মুখ ফিরিয়ে নেব।’

‘আমি এ কাজটা নিজের জন্য করছি না, আপনাদের জন্য করছি। আপনারা জুলিয়ান নাগেলসম্যান এবং থমাস টুখেলের সাথে কেমন আচরণ করেছেন তা দেখার পরেও আমি এ চাকরিটা নিচ্ছি। আমি এই কাজটা ভালোবাসি, কিন্তু প্রয়োজনে আমি এটা ছেড়ে দিতেও সবসময় প্রস্তুত।’

ক্লপের চুক্তি ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চলবে। জার্মানির প্রধান কোচ হিসেবে তার প্রথম ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। যা জার্মানির নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ। ক্লান্তিজনিত কারণে ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর এটি ক্লপের প্রথম কোচিংয়ে ফেরা।

Tags: ইয়ূর্গেন ক্লপজার্মানিলিড স্পোর্টস
Previous Post

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

Next Post

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনো একসঙ্গে উপস্থিত, সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

অগ্নিসংযোগের মধ্যে একজন যুবক নেতৃত্বে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT