চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রোতার হৃদয়ে অমর ‘মাইলস’-এর শাফিন

শাফিন আহমেদকে ছাড়া দুই বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 24, জুলাই 2026
in বিনোদন
A A
শাফিন আহমেদ গিটার বাজাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে শাফিন আহমেদ শুধু একজন শিল্পীর নাম নন, তিনি এক অনন্য অধ্যায়। কিংবদন্তী ব্যান্ড ‘মাইলস’-এর অন্যতম প্রাণপুরুষ হিসেবে তাঁর কণ্ঠ, সুর ও সংগীতচর্চা কয়েক দশক ধরে মুগ্ধ করেছে অসংখ্য শ্রোতাকে।

‘ফিরিয়ে দাও’, ‘নীলা’, ‘প্রত্যাশা’, ‘জ্বালা জ্বালা’, ‘চাঁদ তারা সূর্য’ কিংবা ‘কী জাদু’—এমন অসংখ্য জনপ্রিয় গান আজও সমান আবেগ নিয়ে গেয়ে চলেন ভক্তরা।

শুক্রবার (২৪ জুলাই) এই কিংবদন্তী শিল্পীর দ্বিতীয় প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন সংগীতপ্রেমী, সহশিল্পী এবং ভক্তরা।

এদিন শাফিনের একটি ছবি পোস্ট করে ভাই হামিন আহমেদ লিখেছেন, “দুই বছর হয়ে গেল! বিশ্বাসই হচ্ছে না। যেখানেই থাকো, ভালো থেকো।” সংক্ষিপ্ত বার্তা, তবে এক কথার মধ্যেই ফুটে উঠেছে ভাই হারানোর গভীর বেদনা!

২০২৪ সালের জুলাইয়ে একাধিক কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে গান গাওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়, বনানী কবরস্থানে বাবা-মা— উপমহাদেশের কিংবদন্তী নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম এবং প্রখ্যাত সংগীত পরিচালক কমল দাশগুপ্ত-এর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

শাফিন আহমেদ শুধু মাইলসের কণ্ঠশিল্পী নন, বাংলা ব্যান্ডসংগীতের আধুনিক ধারাকে জনপ্রিয় করে তোলার অন্যতম পথিকৃৎ। ব্যান্ডসংগীতের পাশাপাশি তাঁর একক অ্যালবামও পেয়েছে ব্যাপক শ্রোতাপ্রিয়তা।

Tags: কিংবদন্তীমাইলসলিড বিনোদনশাফিন আহমেদহামিন আহমেদ
Previous Post

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

Next Post

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

Next Post
নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

বিরোধীদল নেতাদের সঙ্গে আলোচনা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT