চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 24, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জনের মধ্যেই নির্ধারিত সময়ের আগেই থাইল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে দেশে ফিরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, তিনি গত এক সপ্তাহ দেশের বাইরে ছিলেন, তাই এ বিষয়ে কিছুই জানেন না। পরে আবার বলেন, ‘আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি।’

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান স্পিকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চিকিৎসাজনিত কারণে গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন এবং মেডিকেল চেকআপ শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন।

সাংবাদিকরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন উল্লেখ করে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। স্পিকার বলেন, ‘এটা অনুমাননির্ভর প্রশ্ন। রাষ্ট্রপতি কী করবেন বা করবেন না, তা আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি।’

তিনি অবশ্য সংবিধানের বিধান তুলে ধরে বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এর মধ্যে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মূলত চিকিৎসার জন্য ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফেরেন তিনি।

এদিকে, বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা ও তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পিকার দেশের বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

বিমানবন্দরে সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারকে অভ্যর্থনা জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি সরাসরি সংসদ ভবনে তার সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হন। এ সময় তার গাড়িবহরে নিরাপত্তা বাহিনীর যানবাহনও ছিল।

Tags: পদত্যাগরাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনস্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Previous Post

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

Next Post

শ্রোতার হৃদয়ে অমর ‘মাইলস’-এর শাফিন

Next Post
শাফিন আহমেদ গিটার বাজাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রোতার হৃদয়ে অমর ‘মাইলস’-এর শাফিন

নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT