চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 23, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তেলবাহী জাহাজটি সমুদ্রে চলাচল করছে, সূর্যোদয়ের আলোতে ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে। একই সময়ে ইরানের বিভিন্ন স্থানে টানা দ্বাদশ রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি ট্যাঙ্কার এনসেলিয়া ও লায়লা কে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার দাবি, গোষ্ঠীটির ঘোষিত ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ লঙ্ঘনের কারণে এসব হামলা চালানো হয়েছে। তবে লায়লা ট্যাঙ্কারে হামলার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হুথিরা জানিয়েছে, তারা ‘অবরোধের বদলে অবরোধ’ নীতি অব্যাহত রাখবে এবং লোহিত সাগরে তাদের নৌ অভিযান চালিয়ে যাবে।

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি আরবের আল শুকাইক উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ডও জানিয়েছে, হামলার শিকার হওয়া জাহাজটি সৌদি ট্যাঙ্কার এনসেলিয়া। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামুদ্রিক সক্ষমতা দুর্বল করতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালীতে একটি বিস্ফোরণের পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রণালীটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

আইআরজিসির দাবি, তারা তিনটি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী অতিক্রম করতে বাধা দিয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন লাগে এবং বাকি দুটি ফিরে যেতে বাধ্য হয়।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। পাশাপাশি হুথিরা যদি লোহিত সাগরে নৌ চলাচলে বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানের ওপর হামলার জবাব ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতিতেই দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং লোহিত সাগরে হুথিদের নতুন হুমকি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক নৌবাণিজ্যের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে অন্তত সাতটি তেলবাহী ট্যাঙ্কার ইয়েমেন উপকূলের কাছ থেকে পথ পরিবর্তন করেছে বলে বিভিন্ন সামুদ্রিক পর্যবেক্ষণ সূত্র জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। জুনে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালীতে হামলা-পাল্টা হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প সেই যুদ্ধবিরতিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পতেলবাহী জাহাজমার্কিন প্রেসিডেন্টমার্কিন হামলাহরমুজ প্রণালীহামলা
Previous Post

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

Next Post

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

Next Post
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে অগ্নিকাণ্ডের দৃশ্য, একজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

ছাত্রের হাতে বই, শিক্ষামন্ত্রী ও ছাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT