চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের সৎ ভাই থাকেন বস্তিতে, মিলছে না খাবার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 22, জুলাই 2026
in বিনোদন
A A
Three Bangladeshi individuals, two men and one woman, in casual and formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সৎ ভাই হায়দার আলি খানকে খুব কম মানুষই চেনেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন হায়দারের প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইভা গ্রোভার।

সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে ইভা জানান, ২০০০ সালে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে হায়দারকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের আগে তিনি জানতেন না, হায়দার সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।

ইভার অভিযোগ, মানসিক অসুস্থতার পাশাপাশি মদ্যপানের নেশাও ছিল হায়দারের। সম্পর্কের সময় শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল তাকে। এমনকি অন্তরঙ্গ মুহূর্তেও তিনি আঘাত পেতেন বলে দাবি করেন অভিনেত্রী। শেষ পর্যন্ত পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানেন তিনি।

ইভার দাবি, বিয়ের আগে আমির খান তাকে এই সিদ্ধান্ত নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তখন তিনি সেই পরামর্শ শোনেননি। পরে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনাও হয়েছে বলে জানান অভিনেত্রী।

বর্তমানে হায়দারের অবস্থা অত্যন্ত শোচনীয় বলেও দাবি করেছেন ইভা। তার কথায়, ‘আজ হায়দারের কোন স্থায়ী ঠিকানা নেই। কখনও কেউ তাকে বস্তিতে থাকতে দেয়, কখনও কোন বন্ধু আশ্রয় দেয়। এমনকি খাবারের জন্যও তাকে সংগ্রাম করতে হচ্ছে। যা হয়েছে, তা অতীত। কিন্তু মানবিকতার জায়গা থেকে এখনও ওর জন্য খারাপ লাগে। একসময় ও আমার স্বামী ছিল।

তিনি আরও বলেন, একসময় হায়দারের চারপাশে এমন মানুষজন ছিলেন, যারা তাকে আরও মদ্যপানের দিকে ঠেলে দিতেন। এখন তার দেখভাল করার মতোও কেউ নেই। ইভার প্রার্থনা, জীবনের শেষ পর্বে অন্তত হায়দর যেন শান্তি পান।

আমির খানের বাবা তাহির হুসেন দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী জিনাত হুসেনের সন্তানদের মধ্যে রয়েছেন আমির খান। পরে তিনি শাহনাজকে বিয়ে করেন। শাহনাজের প্রথম পক্ষের ছেলে ছিলেন হায়দার আলি খান। সেই সূত্রেই হায়দার ছিলেন আমির খানের সৎ ভাই।

Tags: আমির খান
Previous Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

Next Post

সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন

Next Post
সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন, ছবি তোলা স্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন

মহাসড়কে দীর্ঘ যানজট, সিএনজি চালকদের অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, না পেয়ে মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT