চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 21, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের তারকা ফুটবলার ওলিসেকে নিয়ে বিস্ফোরক অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপ তারকা ও বায়ার্ন মিউনিখ উইঙ্গার মাইকেল ওলিসেকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার সাবেক প্রেমিকা ও ২০ মাস বয়সী কন্যাসন্তানের মা ফাতিমা জাউনব্রেখার। জার্মান সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সন্তান জন্মের পর থেকে ওলিসে তার সঙ্গে বা মেয়ের সঙ্গে কোন যোগাযোগ করেননি। সব যোগাযোগ হয়েছে আইনজীবীদের মাধ্যমে।

৩৪ বর্ষী জাউনব্রেখারের দাবি, ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয়। তখন ওলিসে ক্রিস্টাল প্যালেসে খেলতেন। দুই মাস কথা বলার পর লন্ডনে তাদের প্রথম দেখা হয় এবং পরে নিয়মিত দেখা করতে তিনি লন্ডনে যেতেন।

তার অভিযোগ, ওলিসে বেশিরভাগ সময় প্লে-স্টেশনে গেম খেলতেন, যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের সন্দেহে দুই বছরের সম্পর্কের ইতি টানেন তিনি। বিচ্ছেদের দুই সপ্তাহ পর জানতে পারেন, তিনি গর্ভবতী। পরে ওলিসের অনুরোধে মিউনিখে করা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, তিনিই শিশুটির বাবা।

জাউনব্রেখারের ভাষায়, ওলিসে সন্তানের ভরণপোষণের জন্য যে অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছেন, তা ‘হাস্যকর’। তিনি প্রশ্ন তোলেন, ‘একজন বাবা কীভাবে নিজের সন্তানের প্রতি এতটা নির্দয় হতে পারেন?’

তবে ওলিসের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, তিনি কখনও মেয়ের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানাননি এবং সন্তানের জন্য যথাযথ আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোন মন্তব্য করেননি ২৪ বর্ষী এই ফরাসি ফুটবলার।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

Next Post

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

Next Post
ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের মধ্যে হস্তশিল্প উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

স্পেনের ফুটবল দলের যুব খেলোয়াড়রা বিশ্বকাপ ট্রফি নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT