চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 21, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
The New York Times building in Manhattan with pedestrians in front. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্য নিউইয়র্ক টাইমস-এর একাধিক সাংবাদিক এবং তাদের কয়েকজন স্বজনের ফোন রেকর্ড চেয়েছিল বলে অভিযোগ উঠেছে। পত্রিকাটির দাবি, কাতারের দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের গোপন সূত্র শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আদালতে দাখিল করা এক আবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আগে জানা তথ্যের চেয়েও বিস্তৃত ছিল। শুধু সংশ্লিষ্ট সাংবাদিকদের নয়, তাদের কয়েকজন স্বজনের ফোন রেকর্ডও চাওয়া হয়। এমনকি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া সময়ের রেকর্ডও চাওয়া হয়েছিল, যা আলোচিত প্রতিবেদন প্রকাশের অনেক আগের সময়।

পত্রিকাটির আইনজীবীরা আদালতে বলেন, এ ধরনের সময়সীমা থেকে বোঝা যায়, বিচার বিভাগের লক্ষ্য শুধু নির্দিষ্ট কোনো তথ্য ফাঁসের তদন্ত নয়, বরং সাংবাদিকদের গোপন সূত্রের সঙ্গে তাদের সামগ্রিক যোগাযোগ খতিয়ে দেখা। এর আগে ১০ জুলাই তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্র্যান্ড জুরি সমন জারি করে তাদের গোপন সূত্র সম্পর্কে সাক্ষ্য দিতে বলা হয়েছিল। নিউইয়র্ক টাইমস ওই সমনও আদালতে চ্যালেঞ্জ করেছে। এ বিষয়ে শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ফোন রেকর্ড সংক্রান্ত সমনের কার্যকারিতাও স্থগিত রাখা হয়েছে। আদালতে দাখিল করা আবেদনে আরও বলা হয়, কিছু ফোন রেকর্ডের সমন ১০ জুলাই জারি করা হয়। পরে ১৪ ও ১৬ জুলাই আরও দুটি সমন দেওয়া হয়, যদিও এরই মধ্যে নিউইয়র্ক টাইমস গ্র্যান্ড জুরি সমন বাতিলের আবেদন করেছিল।

পত্রিকাটির অভিযোগ, সরকার নিজস্ব নীতিমালা অনুসরণ না করে এবং সাংবাদিকদের আগাম অবহিত না করেই এসব সমন জারি করেছে। আইনজীবীদের ভাষ্য, এটি ‘সৎ উদ্দেশ্যের অভাব’ এবং বিচার বিভাগের অভ্যন্তরীণ প্রক্রিয়া লঙ্ঘনের ইঙ্গিত দেয়। অতিরিক্ত সমনের মধ্যে একজন সাংবাদিকের মা এবং দুই সাংবাদিকের স্বামী বা স্ত্রীর ফোন রেকর্ড চাওয়ার বিষয়ও রয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তার পেশাগত গোপনীয়তার বিষয় রয়েছে। আর একজন জীবনসঙ্গী একটি আইন প্রতিষ্ঠানের জেনারেল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে বিচার বিভাগ আদালতে জানিয়েছে, সমন জারির ক্ষেত্রে তারা নিজস্ব নিয়ম মেনেই কাজ করেছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভাগটির দাবি, সাংবাদিকরা তদন্তের লক্ষ্য নন, বরং যারা গোপন তথ্য ফাঁস করেছে তাদের শনাক্ত করাই তদন্তের উদ্দেশ্য। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা ট্রাম্প প্রশাসনের তথ্য ফাঁসের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এর আগে এমন পদক্ষেপকে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বলে সমালোচনা করেছে।

আলোচিত নতুন এয়ার ফোর্স ওয়ান বিমানটি কাতারের দেওয়া একটি উপহার। ট্রাম্প প্রশাসন বিমানটি আধুনিকীকরণে প্রায় ৪০ কোটি ডলার ব্যয় করেছে। তবে জুলাইয়ের শুরুতে ন্যাটো সম্মেলন শেষে ফেরার সময় ট্রাম্প নতুন বিমানটির পরিবর্তে পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করেন।

নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নতুন বিমানটিতে পুরোনো এয়ার ফোর্স ওয়ানের কিছু উন্নত নিরাপত্তা ব্যবস্থা, যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সক্ষমতা না থাকায় মার্কিন সিক্রেট সার্ভিসের অনুরোধে পুরোনো বিমান ব্যবহার করা হয়েছিল। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এ ধরনের নিরাপত্তা উদ্বেগের কথা অস্বীকার করেছেন।

Tags: এয়ার ফোর্স ওয়ানডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনসাংবাদিক
Previous Post

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

Next Post

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

Next Post
তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর, মৃতদেহের পাশে থাকা হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT