চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ যাত্রায় ঘুমের স্বস্তিতে নতুন সুবিধা চালু করল এমিরেটস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 21, জুলাই 2026
in আন্তর্জাতিক
A A

দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নতুন ধরনের অ্যাডজাস্টেবল হেডরেস্ট চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। ‘ইউ-ড্রিম’ নামের এই হেডরেস্ট এমনভাবে তৈরি করা হয়েছে, যা ঘুমের সময় যাত্রীর মাথা ও ঘাড়কে স্থির রেখে অতিরিক্ত সমর্থন দেবে। ফলে আলাদা করে নেক পিলো বহনের প্রয়োজন অনেকটাই কমে যাবে।

গাল্ফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন হেডরেস্টটি ইতিমধ্যে এমিরেটসের তিনটি উড়োজাহাজে সংযোজন করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বহরের সব এ৩৫০ উড়োজাহাজে এই সুবিধা যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে অধিকাংশ এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজেও একই ধরনের হেডরেস্ট সংযোজন করা হবে। এছাড়া এমিরেটসের অর্ডার করা ২৭০টি নতুন বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজ কারখানা থেকেই এই হেডরেস্টসহ সরবরাহ করা হবে।

নতুন হেডরেস্টটি চামড়া মোড়ানো প্যাডযুক্ত এবং এর দুই পাশে ভাঁজ করা যায় এমন নমনীয় সাপোর্ট রয়েছে। এই অংশগুলো মাথা ও ঘাড়কে দুই পাশ থেকে ধরে রাখে, ফলে ঘুমের সময় মাথা সামনে ঝুঁকে পড়া বা একদিকে কাত হয়ে যাওয়ার প্রবণতা কমে। যাত্রীরা নিজেদের উচ্চতা ও আরাম অনুযায়ী হেডরেস্টটির উচ্চতা সমন্বয় করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এর কোণও পরিবর্তন করা যাবে।

এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, ইউ-ড্রিম হেডরেস্টের নকশা ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির নিরাপত্তা মান পূরণ করেছে। যারা ফ্লাইটে ঘুমাতে চান, তাদের জন্য ইউ-ড্রিম নতুন মানদণ্ড তৈরি করবে। এটি পুরো ঘাড়কে সমর্থন দেওয়ায় আলাদা নেক পিলো ব্যবহারের প্রয়োজন হবে না। যাত্রীদের হেডরেস্টটি সঠিকভাবে ব্যবহার করতে সহায়তা করার জন্য কেবিন ক্রুদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Tags: এমিরেটস
Previous Post

যুগপৎ আন্দোলনে শরীকদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ও নৈশভোজ

Next Post

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

Next Post
দগ্ধ ভবনের ধ্বংসাবশেষে উদ্ধার কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার পররাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT