চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জয়ের সাথে আরেকটি ইতিহাস লিখেছে স্পেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফুটবল ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লা রোজারা। লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছে।

টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছিল ইতালির দখলে। বিশ্বকাপে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতালির রেকর্ডে ভাগ বসিয়েছিল স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে টানা ৩৮তম ম্যাচে অপরাজিত থেকে শিরোপা চূড়ায় পৌঁছেছে ইউরোজয়ী দলটি।

২০২৪ সালের মার্চে লন্ডনে কলম্বিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছিল স্পেন। সেই হারের পর থেকে শুরু হওয়া অপরাজিত যাত্রায় ইউরো ২০২৪ জয় এবং ২০২৬ বিশ্বকাপ জয়ের গৌরবময় অধ্যায় স্পর্শ করে ছুটছে দলটি। অফিসিয়াল নিয়মানুযায়ী, ট্রাইব্রেকারে হওয়া ম্যাচগুলোর ফলাফলকে ড্র হিসেবে গণ্য করায় স্পেনের এই অপরাজেয় ধারা অক্ষুণ্ন রয়েছে।

২০১৮-২০২১ সালের মধ্যে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল রবের্তো মানচিনির ইতালি। এরমধ্যে ছিল ইউরো ২০২০ শিরোপাও। ইতালির রেকর্ডটি ২০২১ সালে স্পেনের কাছে হেরেই থেমেছিল।

Tags: আর্জেন্টিনাইতালিকলম্বিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমানচিনিলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
Previous Post

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

Next Post

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

Next Post
শিশুদের চিকিৎসা চলাকালে মা ও নার্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

BDSBTI warning sign in a retail store in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT