চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাট ডেমনকে ‘ব্র্যাড পিট’ বললেন ধারাভাষ্যকার!

বিশ্বকাপ ফাইনালে সস্ত্রীক খেলা দেখতে আসেন ‘ওডিসি’ তারকা ম্যাট ডেমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 20, জুলাই 2026
in বিনোদন
A A
অভিনেতা ম্যাট ডেমন ও ব্র্যাড পিট একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে মাঠের লড়াই যেমন ছিল উত্তেজনাপূর্ণ, তেমনি সম্প্রচারের সময় ঘটে গেল এক বিব্রতকর কিন্তু হাস্যরসাত্মক ঘটনা। হলিউড তারকা ম্যাট ডেমনকে ভুল করে ব্র্যাড পিট বলে পরিচয় করিয়ে দেন ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার জন স্ট্রং।

রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল চলাকালে গ্যালারিতে উপস্থিত তারকাদের দেখাচ্ছিল টেলিভিশন ক্যামেরা। সে সময় স্ত্রী লুসিয়ানা বারোসো ডেমনের সঙ্গে খেলা উপভোগ করছিলেন ম্যাট ডেমন।

দর্শকদের উদ্দেশে জন স্ট্রং আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “দর্শক সারিতে আছেন ব্র্যাড পিট।” কিন্তু মুহূর্তের মধ্যেই সহধারাভাষ্যকার স্টু হোল্ডেন ভুলটি শুধরে দিয়ে বলেন, “ওটা ম্যাট ডেমন!”

পরে মিক জ্যাগারকে দেখানোর সময় নিজের ভুল নিয়ে রসিকতা করেন স্ট্রং। তিনি বলেন, “বাকি তারকাদের পরিচয় তুমি দাও। প্রথম কয়েকজনকে ঠিকঠাক চিনে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। এরপর একেবারে সহজ একজনকেই ভুল করে ফেলেছি।”

বিশ্বকাপের ফাইনালে অসংখ্য আন্তর্জাতিক তারকার উপস্থিতি দেখা গেছে! গ্যালারিতে ম্যাট ডেমন ছাড়া আরও উপস্থিত ছিলেন জাবিয়ের বারদেম, ব্লেক লাইভলি, ব্রুনো মার্স, টিমোথি শ্যালামে, কাইলি জেনার, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম, টম ব্র্যাডি এবং ‘টেড ল্যাসো’ চরিত্রে জেসন সুদেইকিস।

ফাইনাল শুরুর আগে বক্তব্য দেন টম ক্রুজ, যা সবাইকে মুগ্ধ করে। আর ফিফার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফটাইম শো মাতান ম্যাডোনা, জাস্টিন বিবার, বিটিএস, শাকিরা ও জেনিফার হাডসনের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

ম্যাট ডেমনের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কও বেশ গভীর। দুই দশকের বেশি সময়ের জীবনসঙ্গী লুসিয়ানা বারোসো আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বাসিন্দা। ফাইনালে তিনি আর্জেন্টিনা দলের জার্সি পরে গ্যালারিতে খেলা উপভোগ করেন। ইডব্লিউ

Tags: ওডিসিবিশ্বকাপবিশ্বকাপ ফাইনালব্র্যাড পিটম্যাট ডেমনলিড বিনোদন
Previous Post

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

Next Post

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

Next Post
নতুন উপাচার্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

বাংলাদেশ রেলওয়ে লোগো সহ ট্রেনের ছবি, দেশের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT