চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ২০২৬ বিশ্বকাপের বিদায় জানিয়ে পেছনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে পর্দা নেমেছে। প্রথমবার ৪৮ দল নিয়ে আসরের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা ও স্পেন। স্পেনের কাছে হেরে রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল মেসিদের। টানা দ্বিতীয়বার বিশ্বজয় করতে না পারলেও মেসি সদ্যগত বিশ্বকাপে রেকর্ড-অর্জনের পরিসংখ্যান অনেক সমৃদ্ধ করেছেন।

দেখে নেয়া যাক কী কী সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় বললেন লিওনেল মেসি।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে মহাতারকা ২১ গোল করেছেন। কাইলিয়ান এমবাপের (২২ গোল) পরে অবস্থান। বিশ্বকাপে খেলা ৩৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছেন মেসি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড।

দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোলদাতা হওয়ার পথে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন, যা বিশ্বকাপে টানা গোল করার রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়েও হয়েছেন মেসি। ৩৮ বছর বয়সে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন।

মেসি ৬টি বিশ্বকাপে অংশ দিলেন। যেটি একটি যৌথ রেকর্ড। সর্বোচ্চবারের এই রেকর্ডে তার সঙ্গী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গুইলের্মো ওচোয়া। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। আউটসাইড এরিয়া থেকে সর্বোচ্চ গোলদাতাও তিনি, করেছেন রেকর্ড ৭ গোল।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলে। এপর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছেন মহাতারকা। আবার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলা খেলোয়াড়টির নামও মেসি। বিশ্বকাপে ২৭ ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি।

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট, নকআউট রাউন্ডে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন মেসি। নকআউট রাউন্ডে ১০ গোলে অ্যাসিস্ট করার রেকর্ড তার। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন। এবার রানার্সআপ হলেও কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

Tags: আর্জেন্টিনাপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরোনালদোলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
Previous Post

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

Next Post

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

Next Post
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ও যুদ্ধবিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্থগিত করল ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT