চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 20, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

পেরুর আন্দিজ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৩০ জনের বেশি আহত হওয়ার পাশাপাশি প্রায় ৩০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় দুই কিলোমিটার দূরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পে বহু ঘরবাড়ি, স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি স্থানীয় গির্জা ও একটি কনভেন্টও রয়েছে।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ভাসকেজ বলেন, পার্বত্য এলাকাটিতে অধিকাংশ বাড়ি কাঁচা অ্যাডোবি ইট দিয়ে নির্মিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষিপ্রধান এলাকা চোঙ্গো বাজোতে বহু মানুষ ধসে পড়া বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। অনেককে কম্বল জড়িয়ে রাত কাটাতে দেখা গেছে। ধ্বংসস্তূপের নিচে গবাদিপশুও আটকা পড়েছে।

ক্ষতিগ্রস্তদের একজন, তিন সন্তানের জননী হারমেনেগিলদা গুয়ামালাতো বলেন, আমার বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সন্তানদের নিয়ে এখন পাশের হুয়াইউকাচি জেলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরুতে নিয়মিত ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলের পিসকো প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

Tags: পেরুভূমিকম্প
Previous Post

‘তুমি শুধু আর্জেন্টিনার নও, পুরো বিশ্বের’

Next Post

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

Next Post
তেলের দাম বৃদ্ধির চিত্র, অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

প্রিজারভেটিভের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা, সচেতন থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT