চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিশ্বকাপে সমালোচনার সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প। চ্যাম্পিয়ন স্পেন যখন ট্রফি নিয়ে উদযাপন করবে, সেসময় তাদের মাঝেই দাঁড়িয়ে থাকলেন মার্কিন রাষ্ট্রপতি। তাকে টেনেও বেশিদূর সরাতে পারেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মাঠে প্রবেশের পর থেকে ট্রফি তুলে দেয়ার সময় পর্যন্ত ট্রাম্পকে উদ্দেশ্য করে দুয়োধ্বনিও দেয় দর্শকরা।

‎নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। অতিরক্ত সময়ে ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান ২৯ বর্ষী বার্সা তারকা তরেস।

কিক অফের প্রায় ৪৫ মিনিট আগে ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার প্রথমে স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যায়। পরে মাঠে প্রবেশ করে ইনফান্তিনোর সাথে ম্যাচের জন্য বিলাসবহুল আসনের একটি কাঁচঘেরা কক্ষে বসেন তিনি। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামসহ অন্য বিশিষ্ট ব্যক্তি ও সাবেক খেলোয়াড়রা তার কাছাকাছি বসেছিলেন।

ট্রাম্পের প্রবেশের আগে দর্শকদের পারিপার্শ্বিক কোলাহল প্রায় ৭৮ ডেসিবেল থাকলেও, তিনি মাঠে প্রবেশ করার সাথে সাথে দুয়োধ্বনিতে তা বেড়ে ৮৪ ডেসিবেলে পৌঁছায়। ট্রাম্প স্পেনকে বিশ্বকাপ ট্রফি প্রদান করার পর, উদযাপনের সময় মঞ্চের পাশে দলের সাথে দাঁড়ানোর চেষ্টা করেন। ইনফান্তিনো তাকে টেনে সেখান থেকে সরানোর চেষ্টা করেন।

এটা ছিল একই স্টেডিয়ামে গতবছর ক্লাব বিশ্বকাপের পুনরাবৃত্তি। যেখানে ট্রাম্প চ্যাম্পিয়ন চেলসিকে ট্রফি প্রদান করে খেলোয়াড়দের উদযাপনে বিঘ্ন ঘটানোন। সেসময় তিনি চেলসির উদযাপনের মাঝে দাঁড়িয়ে ছিলেন।

Tags: আর্জেন্টিনাইনফান্তিনোট্রাম্পফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
Previous Post

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

Next Post

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

Next Post
বান্দরবানের ফসলের মাঠে বন্যার ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

চ্যানেল আই অনলাইন: বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করছে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT