চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলে এবং মেয়েদের ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপ জিতেছেন আইতানা বোনমাতি-ওলগা কারমোনারা। গত রাতে ফেররান তরেস-লামিন ইয়ামালরা ১৬ বছর পর ছেলেদের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন। ইতিহাসে এটাই প্রথম একই সময়কালে দুই বিশ্বকাপেই চ্যাম্পিয়ন একটি দেশ।

রোববার রাতে নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। অতিরক্ত সময়ে ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান ২৯ বর্ষী বার্সা তারকা তরেস।

এর আগে ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ম্যাচের ২৯ মিনিটে মারিওনা ক্যালডেনটের পাসে গোল করেছিলেন ওলগা কারমোনা। সে গোলেই নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপের স্বাদ পায় দেশটির নারী দল।

দুই বিশ্বকাপেই একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চারজন স্প্যানিয়ার্ড। মেয়েদের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন আইতানা বোনমাতি এবং রাতে শেষ হওয়া ছেলেদের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন রদ্রি। মেয়েদের আসরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন স্পেনের সালমা প্যারালুয়েলো, সেসময় তার বয়স ছিল ১৯ বছর। সবশেষ ছেলেদের আসরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের ১৯ বর্ষী পাউ কুবারসি।

Tags: আর্জেন্টিনাফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬ফেররান তরেসবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলামিন ইয়ামাললিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
Previous Post

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

Next Post

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

Next Post
প্রতিদিনের প্রক্রিয়াজাত খাবার ও হার্টের ক্ষতি সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT