চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের নতুন ইতিহাস

মতিউর রহমান চৌধুরী by মতিউর রহমান চৌধুরী
9:41 পূর্বাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি থামলেন। হিসেবের বাইরের এক ফুটবলার ফেররান তরেস তার গতি রোধ করলেন। এলোমেলো হয়ে গেল সবকিছু। মেসির অপ্রতিরোধ্য গতি থেমে গেল। একইসঙ্গে ভেঙে গেল মেসির নতুন ইতিহাস গড়ার স্বপ্ন। চোখের জলে বিদায় নিলেন। এমনই হয়। তবে মেসির বিদায় উজ্জ্বল ও রোমাঞ্চকর হবে- তেমনটাই ভেবেছিল ফুটবল বিশ্ব। না পেলেন বিশ্বকাপ ট্রফি। না পেলেন গোল্ডেন বুটের সম্মান। লামিন ইয়ামালের বাহিনী তার হৃদয় ভেঙে দিয়েছে।

ওদিকে ফরাসি তারকা এমবাপে গোল্ডেন বুট ছিনিয়ে নিয়ে গেলেন। মেসি ফিরলেন শূন্য হাতে। তবে রেখে গেলেন আধুনিক ফুটবলের ছোঁয়া। যা ইতিহাস হয়ে থাকবে। ‘৮৬ বিশ্বকাপ জিতে ম্যারাডোনা ইতিহাসের নায়ক হয়েছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে ট্রফিটা বেশ মানিয়েছিল। এবারও তিনি ছিলেন হট ফেভারিট। ধারণা করা গিয়েছিল মেসির হাতেই হয়তো আবারও ফুটবলের সর্বোচ্চ উপহারটা যাবে। কিন্তু ইয়ামাল বাহিনী তার সব পরিকল্পনা বানচাল করে দেন।

বরং ১০০ মিনিট পর্যন্ত মেসি ছিলেন নিষ্প্রভ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেসি সম্ভবত আগেই বুঝতে পেরেছিলেন- ফলাফল এমনই হবে। কারণ গোটা আর্জেন্টিনা টিম স্পেনের আক্রমণ শুধু প্রতিহত করেছে। পাল্টা আক্রমণ শানাতে পারেনি। বিরতিহীন আক্রমণের মুখে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ হার মানতে বাধ্য হন। ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের হেড থেকে আসা বলে দুর্দান্ত গোল করে শেষ পেরেকটা মেরে দেন বদলি নামা ফেররান তরেস। মেসি দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছিলেন। তার চোখে তখন জল। তিনি জানতেন, খেলায় ফিরে আসা কঠিন।

এর আগে এনজো ফের্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। স্পেনের মতো টিমের সঙ্গে ১০ জন নিয়ে জেতা বা খেলা খুবই কঠিন। স্পেন এবার সুসংগঠিত অনবদ্য এক টিম। যদিও এই আসরের শুরুটা ভালো ছিল না স্পেনের। ড্র করেছিল কেপ ভার্দের সঙ্গে। পরপর দু’বার বিশ্বকাপ নিয়ে মেসি নতুন ইতিহাস তৈরি করতে চেয়েছিলেন। কপাল এমনই ৮ গোল করেও গোল্ডেন বুট পেলেন না। ফরাসি তারকা এমবাপে ১০ গোল করে তার স্বপ্ন ভেঙে দেন। এখন মেসির কান্না ক্যামেরাবন্দি করছেন হাজার হাজার ফটো সাংবাদিক। টেলিভিশনের পর্দায় তা দেখা গেছে। মেসি শুধু কাঁদছেন। আর ইয়ামাল কীভাবে ট্রফিতে একের পর এক চুমু খাচ্ছেন তা দেখছেন। চুমু খাওয়ারই কথা। এই খেলার আগে অনেকেই বলেছিলেন, এটা গুরু-শিষ্যের লড়াই। তবে মেসি কিন্তু খুব সতর্ক মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘স্পেন খুব ভালো একটা দল। বেশ কয়েকজন ফুটবলার রয়েছে দলটিতে। এদের ফুটবলদর্শন বহুবার দেখেছি। আমি জানি, ওরা কেমন খেলবে।’

মেসি বার্সেলোনা ছাড়ার সময় কেঁদেছিলেন। চোখের পানিতে তার বুক ভেসেছিল। আবেগআপ্লুত কণ্ঠে বলেছিলেন, গুডবাই বার্সেলোনা। বার্সেলোনার অনেক সতীর্থ স্পেন টিমে। তিনি হয়তো মনে মনে ভেবেছিলেন, এর প্রতিশোধ নেবেন। সেটা কি আর হয়! আটলান্টিকে অনেক পানি গড়িয়েছে। মেসির বয়স হয়েছে। তারও বিদায় নেয়ার সময়। এমনই একটা পরিস্থিতি তৈরি হল- বাড়ির কাছে বিশ্বকাপ সেটা তিনি জয় করতে পারলেন না। তবে আর্জেন্টিনাকে অনেক দিয়েছেন তিনি। ইতিহাসে তার নাম লেখা থাকবে। যে যাই বলুন না কেন, খেলাটা ছিল উত্তেজনাপূর্ণ। স্পেন যেভাবে আক্রমণ করেছে তাতে কয়েক গোলেই জেতার কথা। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে বল প্রতিহত করেছেন তা রীতিমতো বিস্ময়কর।

মেটলাইফের ৮০ হাজার ৬৬৩ জন দর্শক শ্বাসরুদ্ধকর এই খেলাটির ভাগ্য কী দাঁড়ায় তা দেখার জন্য ছটফট করছিলেন। বিশ্বকাপে এবারও কোন চমক হল না। স্পেন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল। বিশ্বকাপের আসর বসেছে ২৩ বার। এর মধ্যে জয়ী হয়েছে ইউরোপের ছয়টি দেশ। আর লাতিন আমেরিকার তিনটি। এশিয়া-আফ্রিকা থেকে একবারও চ্যাম্পিয়ন হয়নি কোন দল। উল্লেখ্য যে , ব্রাজিল ৫ বার, জার্মানি ৪ বার, ইতালি ৪ বার, আর্জেন্টিনা ৩ বার, ফ্রান্স ২ বার, উরুগুয়ে ২ বার আর স্পেন ২ বার। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে একবার। এবার তিন দেশে ৪৮ দলের খেলা। এটাই একটা বাড়তি চমক। তবে নতুন কিছু প্লেয়ারের আবির্ভাব ঘটেছে।

Tags: আর্জেন্টিনাফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমতিউর রহমান চৌধুরীলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

Next Post

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

Next Post
ইরাকের রাস্তায় মার্কিন সেনা ও সামরিক যান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

অভিনেতা বা ব্যক্তির অসুস্থ বা ক্লান্ত অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT