জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এমন সময়ে ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তির তৈরি ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা। কম খরচে তৈরি এই যন্ত্র সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। এতে যেমন সেচ ব্যয় কমে, তেমনি ডিজেলের ওপর নির্ভরতাও কমানো সম্ভব।








