২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে রয়েছে হাজারো সাধারণ মানুষের রক্ত আর ত্যাগের অঙ্গহানির ইতিহাস। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রাজপথে নেমেছিলেন বিভিন্ন পেশার মানুষ। আন্দোলনে অংশ নিয়ে পেশাজীবী জাকির হোসেন হারিয়েছেন তার পা, আর স্কুলপড়ুয়া ফাহাদ হারিয়েছেন চোখের দৃষ্টি।








