চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 18, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্কালোনি ব্রাজিলের কোচ হিসেবে প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে জোর আলোচনা উঠলেও এ বিষয়ে কোন মন্তব্য করতে চাইলেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বললেন, জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র মেসিরই।

রোববার নিউইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি কী করে জানব? ওকেই জিজ্ঞেস করুন। সত্যি বলতে আমার কোন ধারণা নেই। সে প্রতিনিয়ত আমাদের অবাক করে চলেছে।’

৩৯ বর্ষী মেসি এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন। এপর্যন্ত ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে ফ্রান্সের কাইলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জিতিয়ে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফাইনালের আগে নিজের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন স্কালোনি, ‘এত বছর ধরে এই পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। তারা এমন কিছু অর্জন করেছে, যা একসময় কল্পনারও বাইরে ছিল। আমি তাদের বলেছি, তারা অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে এবং এজন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকব।’

‘আমি ও আমার পুরো কোচিং স্টাফ এই দলের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমরা অবশ্যই শিরোপা জিততে চাই। তবে যদি তা না-ও হয়, এই যাত্রা অবিশ্বাস্য ছিল এবং সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি, এটি আমাদের মানুষ ও দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কালোনিস্পেন
Previous Post

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

Next Post

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড়, একজন গোলকিপার, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

বাংলাদেশে উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপের উপর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT