চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পেলিং স্টার’ হওয়ার সুযোগ, যা বললেন ববি হাজ্জাজ

৩৫ ভেন্যুতে বাছাই, শুরু হচ্ছে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 18, জুলাই 2026
in বিনোদন
A A
চ্যানেল আই স্পেলিং স্টার-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলি মনের ভাব প্রকাশ করি। কিন্তু এই মাতৃভাষার পাশাপাশিও আরো একটি ভাষা রয়েছে যে ভাষা বিশ্বের ১৮০ কোটি মানুষ ব্যবহার করে বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আর সেটি হলো ইংরেজি।সেই ইংরেজি ভাষা ও বানান দক্ষতা বিকাশে দেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’।

শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। ইতোমধ্যেই যার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হলো এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। যেই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন, চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের নির্বাহী পরিচালক হারুন রশিদসহ আরো অনেকেই।

চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের নির্বাহী পরিচালক হারুন রশিদ জানান, শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি বর্তমান সময়ের শিক্ষার্থীদের পাশাপাশি ভবিষ্যত শিক্ষার্থীদের জন্যও একটি বিশেষ আয়োজন হিসেবে বিবেচিত হবে বলে আশা করছি।

আয়োজনে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানগুলো শিক্ষার্থীদের জন্য সত্যিই অনেক অনুপ্রেরণামূলক। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শেখার ও জানার আগ্রহ প্রবলভাবে বাড়িয়ে দেয়। সুতরাং, আমি এবং আমার সরকার অবশ্যই চাইবো শিক্ষা বিকাশের ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগীতামূলক অনুষ্ঠানগুলো আরো বেশি হোক।

বাংলাদেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে এই রিয়েলিটি শো। দেশের ৩৫টি ভেন্যুতে এই কার্যক্রমের প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে। সর্বমোট ৩৫০/৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব বিভাগীয় পর্যায়ে শুরু হবে। বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের শেষে ১০০ জন শিক্ষার্থী মূল পর্ব অংশ নেবে। এই ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচার শুরু হবে রিয়েলিটি শোয়ের মূল পর্ব।

অনুষ্ঠানে আরো জানানো হয় ইংরেজি ভাষা ও বানান শিক্ষায় প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই রিয়েলিটি শো’র নিয়ম কানুন ও অন্যান্য তথ্যাধি পাওয়া যাবে চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল পেইজ ও ওয়েবসাইটে।

Tags: চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬ রিয়েলিটি শোববি হাজ্জাজশাহীন শিক্ষা পরিবার
Previous Post

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

Next Post

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

Next Post
শিশুর চামড়ায় হামের উপসর্গের লাল দাগ ও ফুসকুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়, কেন্দ্রীয় ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT