চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 18, জুলাই 2026
in বিনোদন
A A
অভিনেতা আমিরের ছবি, তার সঙ্গে এক নারী ও এক পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরীকে বিয়ে করার পর থেকেই বিপাকে আমির খান। তিনি বারবার কেন হিন্দু নারীকে বিয়ে করছেন এই প্রশ্ন তুলে আমিরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।

যদিও সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন আমির, বলেছেন গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান। কিন্তু এসবের মধ্যেই এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে খুনের হুমকি পেলেন তিনি।

গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার বাসায় পারিবারিকভাবে বান্ধবী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে। আমির খান নিজে মুসলমান হলেও তার তিন স্ত্রীই অমুসলিম। তৃতীয় বিয়ের পর বিভিন্ন উগ্রবাদী সংগঠন আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ এনে বিক্ষোভ করেছে।

তারই ধারাবাহিকতায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে তার গ্যাং-এর অপর এক সদস্য মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনে।

শনিবার (১৮ জুলাই) সকালে ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় বলা হয়, আমি আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্রুপ) বলতে চাই যে, আমির খানের মতো মানুষ আমাদের দেশে ‘লাভ জিহাদ’ নামে পরিচিত বিষয়টি প্রচার করছেন, যা আমাদের সংস্কৃতির পরিপন্থী। আমরা এই লোকটিকে সহ্য করব না এবং শিগগিরই তাকে এর পরিণতি ভোগ করতে হবে।

এতে আরো যোগ করা হয়, ‘আমরা আমাদের ভাই, বোন এবং নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, যারা এই ধরনের লজ্জাজনক কাজ প্রচার করবে তাদের আমাদের নিজস্ব উপায়ে মোকাবেলা করা হবে। যারা স্টারডমের নামে এটিকে উৎসাহিত করছে তাদের থামিয়ে দেওয়া হবে।’

সূত্র অনুযায়ী, পুলিশ ফেসবুক এবং একটি ভয়েস নোটের মাধ্যমে এই কথিত হুমকির তথ্য পেয়েছে, যা তারা যাচাই করে দেখছে।

সূত্রগুলো জানাচ্ছে যে, মুম্বাই পুলিশ এখনও আমির খান বা তার টিমের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। আমির খানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে।

Tags: আমির খানগৌরী স্প্র্যাটবলিউড
Previous Post

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

Next Post

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

Next Post
পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT