চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 18, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার ক্যামেরার সামনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম প্রধান অংশীদার এখন চীন। বাণিজ্য ঘাটতি কমিয়ে দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে চীনের আগ্রহ রয়েছে। তাই অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে উঠতে পারে।

আজ (১৮ জুলাই) শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ভূরাজনীতির চেয়ে অর্থনীতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। সেই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সম্পর্কেও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে চীন থেকে বাংলাদেশ বছরে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও কম। এই বাণিজ্য বৈষম্য কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন সরকারের আন্তরিক আগ্রহ রয়েছে। বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে চীনের এই আগ্রহই দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি। পারস্পরিক প্রয়োজন ও স্বার্থের জায়গা থেকেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে চীনের ভূমিকা ক্রমেই বাড়ছে। বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যও অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। এ কারণে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Tags: চীনতথ্যমন্ত্রী
Previous Post

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

Next Post

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

Next Post
প্রিয়জনের ছবি ও স্মৃতি দিয়ে সাজানো এক স্মৃতি সংগ্রহশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

বাংলাদেশ অ্যান্টি-জঙ্গি বোর্ডের লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT