চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

সাদী মাহমুদ by সাদী মাহমুদ
7:37 অপরাহ্ন 17, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে যে বয়সে বেশিরভাগ কিংবদন্তিই অবসরের পথে হাঁটেন, সেই বয়সে লিওনেল মেসি এখনও বিশ্বকাপের মঞ্চে পার্থক্য গড়ে দিচ্ছেন। একের পর এক রেকর্ড ভাঙার পরও যেন থামছেন না আর্জেন্টাইন মহাতারকা। প্রশ্ন এখন একটাই, কবে থামবেন মেসি? 

সময় যেন লিওনেল মেসির জন্য আলাদা নিয়মে চলে। ৩৯ বছর বয়সেও মাঠে তার দৌঁড়, ড্রিবল, পাস আর ম্যাচের নিয়ন্ত্রণ দেখে বোঝার উপায় নেই, তিনি আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে।

ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে মেসি শুধু খেলছেনই না, নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। টুর্নামেন্টের শুরু থেকে তার অসাধারণ নৈপুণ্য টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে তুলে এনেছে বিশ্বকাপের ফাইনালে। চলতি আসরে আট গোল আর চার এসিস্ট করে গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে সবার উপরে আছেন এলএম টেন।

শেষ চারটি বিশ্বকাপের মধ্যে তিনবার ফাইনাল খেলেছেন মেসি। ২০১৪ সালে রানার্সআপ, ২০২২ সালে চ্যাম্পিয়ন, আর এবারও ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে এমন ধারাবাহিকতা খুব কম খেলোয়াড়ই দেখাতে পেরেছেন। তার ব্যক্তিগত অর্জনও ঈর্ষণীয়। বিশ্বকাপে দুবার জিতেছেন গোল্ডেন বল। যা অন্যকোন ফুটবলারের নেই। চলতি আসরেও রয়েছে গোল্ডেন বল জয়ের সম্ভাবনা।

ক্লাব ফুটবলে আটটি ব্যালন ডি’অর, অসংখ্য লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, কোপা আমেরিকা, ফিনালিস্সিমা আর বিশ্বকাপ- প্রায় সব বড় ট্রফিই জিতে নিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এতো অর্জনের পর ফুটবল বিশ্বের বড় একটি অংশ মেসিকে স্বীকৃতি দিয়েছে গোট বা গ্রেটেস্ট অব অল টাইম হিসেবে।

গল্পের শেষ হয়নি এখনও। যদি এবারও আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ তুলে দিতে পারেন মেসি, তাহলে তিনি হবেন ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি দুবার বিশ্বকাপ জিতবেন। সংখ্যা, শিরোপা কিংবা রেকর্ড সবকিছুর ঊর্ধ্বে মেসির সবচেয়ে বড় পরিচয় তার ধারাবাহিকতা। বয়সকে হার মানিয়ে, প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে তিনি যেন লিখেই চলেছেন নতুন ইতিহাস।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্যালন ডি”অরব্রাজিলমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

Next Post

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

Next Post
বিশ্বকাপের তরুণ ও নজরকাড়া ফুটবলারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

ফুটবল খেলোয়াড় গোলের উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT